জন্মদিনেই দারুণ উপহার পেলেন তৃণা !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জন্মদিনের দিনেই মুক্তি পেল অভিনেত্রী তৃণা সাহার নতুন ছবি  ‘তিলোত্তমা’-র অফিসিয়াল টিজার। এই ছবিতে একসঙ্গে দেখা যাবে নীল এবং তৃণা করে। ছোটপর্দায় বেশ জনপ্রিয় এই জুটির তালিকায় রয়েছে নীল-তৃণার নাম। এবার এই জুটিকেই দেখা যাবে বড়পর্দায়।

এই প্রথম নয় এরআগেও বড় পর্দায় দেখা গিয়েছে নীল- তৃণার জুটি।সম্প্রতি  যশ-নুসরতের নতুন ছবি সেন্টিমেন্টালের আইটেম গান বোকা সোডায়  দেখা গিয়েছে এই জুটি। বড়পর্দায় তাদের একসঙ্গে পারফরম্যান্স বেশ জনপ্রিয়তা পায়। আর এবার দর্শকদের জন্য বড়পর্দায় আসতে চলেছে ‘তিলোত্তমা’।

সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে  ওঠার গল্প রয়েছে এই সিনেমায়। একথায় এই ছবিতে দেখা যাবে এক নিঃস্বার্থ ভালবাসার গল্প। ‘তিলোত্তমা’ ছবিটি পরিচালনা করেছে  সৌম্যজিৎ আদক ।

উল্লেখ্য, এই ছবিতে তৃণা-নীল ছাড়াও রয়েছে টলিউড অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাই দাস। মুক্তি পাওয়া ‘তিলোত্তমা’  এক মিনিট ২২ সেকেণ্ডের টিজারে অঝোরে কাঁদতে দেখা যাচ্ছে তৃণাকে। অন্যদিকে কোনও এক পার্টিতে গান গাইছে নীল। এই ছবিতে সিঙ্গল মাদারের ভুমিকায় দেখা যাবে তৃণাকে আর সঙ্গীত শিল্পী হিসাবে দেখা যাবে নীলকে। কবে এই সিনেমা বড়পর্দায় মুক্তি পাবে তা এখন জানা যায়নি।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর