কোচবিহারের পরেই দক্ষিণ দিনাজপুরে যাবেন মুখ্যমন্ত্রী, ৩০জানুয়ারি সভা বালুরঘাটে

আগামী ৩০ জানুয়ারি দক্ষিণ দিনাজপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। বালুরঘাট টাউন ক্লাবের মাঠে জনসভা ও বালুরঘাট স্টেডিয়ামে করতে পারেন প্রশাসনিক সভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের শেষ লগ্নে উত্তরবঙ্গ(North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ২৯ জানুয়ারি তিনি পা রাখবেন কোচবিহার জেলায়। ঠিক তার পরের দিন অর্থাৎ ৩০ জানুয়ারি তিনি যাবেন দক্ষিণ দিনাজপুরে(Dakshin Dinajpur District)। সেদিন তিনি বালুরঘাটের(Balurghat) টাউন ক্লাব মাঠে জনসভা করবেন। তবে সেদিন তিনি কোনও প্রশাসনিক বৈঠক করবেন কি না সেবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলকে চাঙ্গা করতে মমতা কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে থাকবেন সকলে। গত লোকসভা নির্বাচনে অর্থাৎ উনিশের ভোটে বালুরঘাট আসনটি হাতছাড়া হয় তৃণমূলের(TMC)। জয়ী হয়েছিলেন বঙ্গ বিজেপির(Bengal BJP) বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। এবারে যে বালুরঘাট থেকে তিনিই পদ্মপ্রার্থী হচ্ছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে ধাক্কা দিয়ে বালুরঘাট ছিনিয়ে আনতে মমতা দলকে কোন রাস্তা দেখান সেই দিকেও তাকিয়ে থাকবেন সকলে।

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ৩০ জানুয়ারি জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তিনি বালুরঘাট জনসভা করবেন। পাশাপাশি প্রশাসনিক বৈঠক এবং একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে পারেন। যদিও এখনও সবটা ঠিক হয়নি। তবে মুখ্যমন্ত্রীর আসার সম্ভাবনা থাকায় জেলা প্রশাসনের অন্দরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর জনসভার জন্য বালুরঘাট টাউন ক্লাবের মাঠটি প্রাথমিক ভাবে ঠিক করা হলেও পাশাপাশি বালুরঘাট স্টেডিয়ামেও সেই সভা করা যাবে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বালুরঘাটের টাউন ক্লাব মাঠে জনসভা করে স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর এই সফরের প্রেক্ষাপটের মাঝেই তাঁকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। সেই চিঠিতে তিনি বালুরঘাটে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে সুকান্ত লিখেছেন, ‘আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, আপনি ৩০ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন। বালুরঘাটের সাংসদ হিসেবে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। উত্তরবঙ্গের অন্যতম কৃষি প্রধান এই জেলার বেশিরভাগ মানুষ আর্থিকভাবে দুর্বল এবং নিম্নবিত্ত আয়ের। আর্থিকভাবে দুর্বল হওয়ায় এই জেলার মানুষজন সুচিকিৎসার জন্য বাইরে যেতে পারেন না। তার ফলে উপযুক্ত চিকিৎসার অভাবে অনেকেরই মৃত্যু হয়। মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং–সহ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সরকারি মেডিকেল কলেজ আছে। কিন্তু আজও দক্ষিণ দিনাজপুর জেলা সরকারি মেডিক্যাল কলেজ থেকে বঞ্চিত। তাই আপনাকে একান্ত অনুরোধ এই জেলায় একটি মেডিকেল কলেজ গড়ে তুলুন।’

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত