ফের মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ৭০ হাজারের ঘরে নামল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: স্বস্তি স্থায়ী হল না ২৪ ঘন্টা। লক্ষ্মীবারে ফের মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার। একদিনে ৩৬০ সূচক খুঁইয়ে ৭০ হাজারের ঘরে নেমে গেল সেনসেক্স। আর ১০১ সূচক কমে ২১ হাজার ৪০০-র নিচে নেমে গেল নিফটি। মূলত তথ্য-প্রযুক্তি, ফার্মা এবং ব্যাঙ্কিং সেক্টর লোকসানের মুখ দেখেছে।

টানা দু’দিন পতনের পরে বুধবারই ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার। একদিনেই ৬৯০ সূচক বেড়েছিল সেনসেক্স।  ৭১,০৬০ দশমিক ৩১ সূচক নিয়ে বন্ধ হয়েছিল। খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বিনিয়োগকারীরা। যদিও এদিন সকালে আগের দিনের চেয়ে সামান্য কম সূচক নিয়ে লেনদেন শুরু করেছিল সেনসেক্স। বাজার খোলার অল্প সময়ের মধ্যেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে। পরে খানিকটা উপরের দিকে উঠলেও ফের নিচের দিকে নেমে যায়। এক সময়ে ৭৪১ সূচক খুঁইয়ে ফেলে। তবে বাজার বন্ধের আগে ইউ টার্ন নিয়ে ফের ঊর্ধ্বমুখী হয়। যদিও পতনের ধাক্কা সামলাতে পারেনি। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময় ৩৫৯. ৬৪ সূচক খুঁইয়ে ৭০ হাজার ৭০০ দশমিক ৬৭ সূচকে গিয়ে ঠেকে। দিনভরই রেড জোনে ঘোরা ফেরা করেছে। বাজারে এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭১,০৪৯.৪৬ পয়েন্ট। সর্বনিম্ন সূচক ছিল ৭০,৩১৯.৪০ পয়েন্ট।

এদিন  বাজারে অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারদর ছিল নিম্নমুখী। পাশাপাশি টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস, উইপ্রোর মতো তথ্য-প্রযুক্তি সংস্থাও লোকসানের মুখ দেখেছে।  ভারতী এয়ারটেল, এশিয়ান পেন্টসের শেয়ারমূল্যও কমেছে।

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন