ইমরানের দলের মিছিলে বোমা বিস্ফোরণ, নিহত ৪, আহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই অশান্ত হয়ে উঠছে পাকিস্তান। মঙ্গলবার বালুচিস্তানের কোয়েটায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নির্বাচনী মিছিলে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন চার জন। গুরুতর জখম হয়েছেন আরও ছয়জন। বোমা বিস্ফোরণের জেরে ভণ্ডুল হযে যায় সভা। যদিও কোনও সংগঠন ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় সংসদ ও প্রাদেশিক সভার নির্বাচন। ওই নির্বাচন ঘিরে প্রচার তুঙ্গে উঠেছে। এদিন বালুচিস্তানের কোয়েটায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) এক প্রার্থীর সমর্থনে মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে সভা হওয়ার কথা ছিল। মিছিল চলাকালীনই বিস্ফোরণের ঘটনা ঘটে। ছত্রভঙ্গ হয়ে যান মিছিলকারীরা। শক্তিশালী বিস্ফোরণে প্রাণ হারান চার জন। গুরুতর জখম হন আরও ছয় জন। নিহতদের মধ্যে তিনজন পিটিআইয়ের স্থানীয় নেতা বলে জানা গিয়েছে। বালুচিস্তানের পুলিশ আধিকারিক ফারহাদ জাহিদ জানিয়েছেন, পিটিআইয়ের মিছিল যাওয়ার সময়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরবাইকে ওই বোমা রাখা হয়েছিল। রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।

উল্লেখ্য, এদিন দুপুরেই সরকারি গোপন নথি পাচারের দায়ে (সাইফার কেস) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর ঘনিষ্ঠ সঙ্গী তথা প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছর করে জেলের সাজা শুনিয়েছে বিশেষ আদালত। আগেই তোশাখানা মামলায় দোষঋ সাব্যস্ত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই মামলায় তিন বছরের জেলের সাজা শোনানো হয়েছে তাঁকে। বর্তমানে আদিয়ালা জেলে ওই সাজা খাটছেন পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো ক্রিকেটার।

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌