বিরাটকে নিয়ে ভুয়ো খবর, মুখ খুললেন ভাই বিকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে নেই বিরাট কোহলি। তৃতীয় টেস্টে বিরাট থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। এরইমধ্যে বিরাট নিয়ে একটি খবর প্রকাশ্যে এসেছে যা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিরাটের ভাই বিকাশ। খবরটিকে সম্পূর্ণ ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

খবরটি আসলে কী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে, বিরাটের মা অসুস্থ। সেই কারণেই নাকি টেস্ট ম্যাচ খেলতে পারছেন না তিনি। এই খবরটি যে সম্পূর্ণ ভুয়ো, সেবিষয়ে মুখে খুলেছেন বিরাটের ভাই বিকাশ। ইনস্টাগ্রামে পোস্ট করে বিকাশ জানান, ‘কিছুদিন ধরেই আমি লক্ষ্য করছি, আমাদের মাকে নিয়ে একটি ভুয়ো খবর রটছে। কিন্তু আমি স্পষ্ট করে দিতে চাই, আমাদের মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আমি সব সংবাদমাধ্যমকেই বলব, প্রকৃত তথ্য না নিয়ে কোনও ভুয়ো খবর দেবেন না।‘

এর আগে বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল, ব্যক্তিগত কারণবশত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে থাকতে পারছেন না বিরাট। এই বিষয়ে রোহিত শর্মার সঙ্গে বিরাটের কথা হয়েছে। বিরাট রোহিতকে জানিয়েছেন, দেশের হয়ে খেলা অবশ্যই খুব গর্বের। তবে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে য়ে তাঁকে বাড়িতে থাকতেই হচ্ছে। উল্লেখ্য জানা গিয়েছে, দ্বিতীয় টেস্টে চোটের কারণে না থাকতে পারলেও তৃতীয় টেস্টে ফেরত আসছেন কে এল রাহুল। তবে বিরাটকে তৃতীয় টেস্টে পাওয়া যাবে কিনা, তা এখনও জানা যায়নি।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের