Loading live market data...
Loading active stocks...
Connecting...

পুলিশকে মাজায় দড়ি দিয়ে গাছে বেঁধে মারধোর গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: পুলিশকে মাজায় দড়ি দিয়ে গাছে বেঁধে মারধোর গ্রামবাসীদের ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নদিয়ার কৃষ্ণনগরে রয়েছেন ঠিক সেই সময় পুলিশকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটলো নদীয়ার ভীমপুর থানার(Bhimpur P.S.) পূর্ব ভাতছালায় । জমি বিবাদ নিয়ে অশান্তির জেরে ভীমপুর থানার এএসআই(ASI) নির্মলবাবু ও কনস্টেবল  তদন্ত করতে গেলে স্থানীয় উত্তেজিত এলাকাবাসী তাদেরকে গাছে দড়ি দিয়ে বেঁধে মারধর করে । ঘটনা জানার পর ভীমপুর থানা বিশাল পুলিশ বাহিনী সেইখানে পৌঁছায় ।

বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর এলাকায় খাস জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভীমপুরের দুই দলের মধ্যে অশান্তি চলছিল। এদিন অশান্তি চরমে যায়। দু’দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের গিয়ে নানা ধরনের প্রশ্ন করা শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষজন। তাদের দাবি আক্রান্তদের প্রশ্নবানে জর্জরিত করে তোলে পুলিশ ।

অথচ যারা আক্রমণ করেছে তাদের কোন জিজ্ঞাসাবাদ করে না পুলিশ। এরপরই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে দুই পুলিশকে গাছে বেঁধে মারধর শুরু করে। পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে আটকে রাখা দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে নিয়ে আসে। ডিউটিরত পুলিশ কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় পুলিশ থানায় মামলা দায়ের করেছে। দুপক্ষের বক্তব্য সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ফের আইন কেন ভীমপুর এলাকার মানুষ নিজের হাতে তুলে নিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর