মাত্র ৬২ রানে অলআউট কিউয়িরা, দ্বিতীয়দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

মাত্র এক ঘণ্টার মধ্যেই যেন সবকিছু ফিকে হয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি স্পিনার আজাজ প্যাটেল একাই তুলে নিলেন ১০টি উইকেট। ওয়াংখেড়েতে নয়া রেকর্ডও গড়লেন তিনি। মধ্যাহ্নভোজের কিছুক্ষণ পরই ৩২৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। কিন্তু মাত্র এক ঘণ্টার মধ্যেই যেন সবকিছু ফিকে হয়ে গেল। আজাজের নেওয়া ১০ উইকেটের ধাক্কার প্রতিশোধ যে ভারত এইভাবে তুলবে সেটা হয়তো ভাবতেও পারেনি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। সিরাজ, অশ্বিন এবং অক্ষরের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কিউয়িদের ব্যাটিং লাইনআপ।

মাত্র ৬২ রানে অলআউট হয়ে গেল টম ল্যাথাম, রস টেলররা। সেই সঙ্গে লজ্জার রেকর্ড গড়লেন ব্ল্যাকক্যাপসরা। কারণ, এটিই হল ভারতের বিরুদ্ধে টেস্টে কোনও টিমের সর্বনিম্ন স্কোর। এর আগে যেটি ছিল দক্ষিণ আফ্রিকার। ২০১৫ সালে নাগপুরের একটি টেস্ট ম্যাচে ৭৯ রানে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়াদের ইনিংস। ভারতের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া ৩টি উইকেট যায় মহম্মদ সিরাজের ঝুলিতে। আর দু’টি উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল এবং একটি শিকার করেন জয়ন্ত যাদব।

দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালোভাবেই করেন মায়াঙ্ক আগরওয়াল এবং চেতেশ্বর পূজারা। গিলের পরিবর্তে পূজারা ওপেন করতে আসেন। দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান করেছে ভারত। এখনও পর্যন্ত ৩৩২ রানে এগিয়ে রয়েছে কোহলি ব্রিগেড। মায়াঙ্ক করেছেন ৩৮ রান এবং পূজারা করেছেন ২৯ রান। তৃতীয়দিন বড় রান তোলাই লক্ষ্য তাঁদের।

 

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের