জামালপুরে কনটেইনার করে ৫০ টি গরু পাচার রুখল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,জামালপুর: প্রায়শই গরু পাচারকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে ওঠে। ইউ পি নম্বরের দশ চাকা কনটেইনারের মধ্যে নির্মম, অমানবিক ভাবে প্রায় ৫০টি গরু বোঝাই করে পাচার করার সময় স্থানীয় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেল একটি ট্রাক। এই ঘটনায় উত্তেজনা তৈরী হয়েছে জামালপুর থানার আঝাপুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের(National High Way) কাছে। জানা গেছে, বুধবার দুপুর ১টা নাগাদ আঝাপুর পুলিশ ফাঁড়ির অদূরে জাতীয় সড়কের নিচে একটি কন্টেনার থেকে আরেকটি কনটেইনারে গরু গুলোকে তোলা হচ্ছিল।

সেই সময় স্থানীয় গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তারা গাড়িটিকে আটকে বিক্ষোভ শুরু করে। এরপরই ট্রাকটির চালক গাড়িটিকে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে ভিন রাজ্য থেকে গরু পাচারের কাজ চলছে। মাঝে মধ্যে পুলিশের জালে কিছু গাড়ি ধরা পড়লেও বেশিরভাগ সময়ই পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এদিন গরু বোঝাই গাড়ি ধরা পড়ার পরই জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটি ভিন রাজ্যের বলে পুলিশ জানতে পেরেছে। গাড়ির রেজিস্ট্রেশন খতিয়ে দেখে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। গরুগুলিকে আপাতত দেখভাল করছে জামালপুর থানা(Jamalpur P.S.)। পলাতক গাড়ি চালককে খুঁজছে পুলিশ।কারণ তাকে ধরতে পারলেই এই ৫০ টি গরু কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় পাচার হচ্ছিল তা জানা যাবে।

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স