ওবিসি পরিবারে জন্মাননি মোদি, দেশবাসীকে মিথ্যা বলছেন, দাবি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়সগুদা: নিজের জন্মকূল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে লাগাতার মিথ্যা কথা বলে চলেছেন বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধি। ওবিসি ভোট কব্জা করতে বরাবরই নিজেকে ওবিসি পরিবারের সদস্য বলে দাবি করেন প্রধানমন্ত্রী মোদি। এদিন তাঁর সেই দাবিকে খারিজ করে দিয়ে রাহুল বলেন, ‘নিজের জন্মকূল নিয়েও মিথ্যা কথা বলে চলেছেন প্রধানমন্ত্রী। তিনি ওবিসি সম্প্রদায়ের নন। তেলি সম্প্রদায়ের। এক তেলি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি।’

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় বর্তমানে ওড়িশায় রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মোদিজি নিজেকে ওবিসি হিসাবে দাবি করে দেশবাসীকে বিভ্রান্ত করে চলেছেন। তিনি জন্মসূত্রে ওবিসি নন। তেলি জাতিভুক্ত। ২০০০ সালে গুজরাত সরকার তেলি সম্প্রদায়কে ওবিসির আওতায় নিয়ে এসেছিল।’ নিজেকে ওবিসি হিসাবে দাবি করলেও প্রধানমন্ত্রী কখনও কোনও ওবিসি সম্প্রদায়ের মানুষের সঙ্গে কেন গলা মেলান না সেই প্রশ্নও তুলেছেন রাহুল। খানিকটা কটাক্ষের সুরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ওবিসি হয়েও কোনও ওবিসির সঙ্গে গলা জড়াজড়ি করেন না। শুধুমাত্র বিলিওনিয়ারের সঙ্গে গলা জড়াজড়ি করেন।’

এদিন সকালে ঝাড়সগুদার পুরানো বাসস্ট্যান্ড থেকে হুড খোলা জিপে চেপেই ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেন রাহুল। তাঁর সঙ্গে ছিলেন এআইসিসির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অজয় কুমার এবং ওড়িশার প্রদেশ কংগ্রেস সভাপতি শর‍ৎ পট্টনায়ক। কিষাণ চকে গিয়ে শেষ হবে যাত্রা। এদিন বিকেলেই ওড়িশা থেকে ছত্তিশগড়ে প্রবেশ করবে যাত্রা। 

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট