ISL: নর্থ ইস্টের কাছে ৩-২ গোলে হারল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: আইএসএলে লাল-হলুদের হতশ্রী পারফরম্যান্স অব্যাহত। শনিবার নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে গেল সুপার কাপ জয়ীরা। নর্থ ইস্টের হয়ে জোড়া গোল করেছেন জুরিক। অন্য গোলটি করেছেন নেস্টার আলবিয়াচ। লাল-হলুদের হয়ে গোল করেছেন নন্দকুমার শেখর ও ফেলিসিও ব্রাউন ফোর্বস। এদিন হারার ফলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রইল সুপার কাপ জয়ীরা।

এদিন ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া দেখিয়েছে কার্লেস কুয়াদ্রাতের শিষ্যদের। দর্শকরা নিজেদের আসনে গুছিয়ে বসার আগেই মাত্র ৪ মিনিটে লাল-হলুদের জালে বল গলিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন নর্থ ইস্ট ইউনাইটেডের টমি জুরিক। আর এগিয়ে যাওয়ার পরেই দ্বিগুণ উ‍ৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়েন উত্তর-পূর্বের দলটি। একের পর আক্রমণের ঝড় নিয়ে আছড়ে পড়ে লাল-হলুদের রক্ষণে। আর সেই আক্রমণের মুখে যথেষ্ট দিশেহারা লাগছিল সুপার কাপ ম্যাচের ১৫ মিনিটে ফের ইস্টবেঙ্গলের জালে বল গড়ান নেস্টর আলবিয়াচ। ২-০ গোলে পিছিয়ে পড়ে খেই হারিয়ে ফেলে কুয়াদ্রাতের শিষ্যরা। ২৪ মিনিট মাথা গরম করে হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেইটন সিলভা। ৩০ মিনিট ইস্টবেঙ্গলের তরুণ খেলোয়াড় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজেভাবে ট্যাকল করার জন্য হলুদ কার্ড দেখেন নর্থ ইস্টের দীনেশ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকেন লাল-হলুদের খেলোয়াড়রা। ৩৫ মিনিটে ক্লেইটনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আক্রমণ গড়ার চেষ্টা করেছিলেন লালচুনুঙ্গা। যদিও তা প্রতিহত হয়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নর্থ ইস্ট।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের জন্য ঝাঁপায় ইস্টবেঙ্গল। তার ফসলও ঘরে তোলে লাল-হলুদ ব্রিগেড। ৫৩ মিনিটে নর্থ ইস্টের জালে বল জড়িয়ে ব্যবধান কমান ইস্টবেঙ্গলের নন্দকুমার শেখর। যদিও লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৬ মিনিটে ফের টমি জুরিক গোল করে নর্থ ইস্টকে ৩-১ গোলে এগিয়ে দেন। ৮২ মিনিটে ইস্টবঙ্গলের ফেলিসিও ফোর্বস গোল করে ব্যবধান ৩-২ করেন। শেষের দিকে গোল শোধের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু তাতে লাভ হয়নি। ঘরের মাঠে হার হজম করতে হয় কুয়াদ্রাতের শিষ্যদের।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ