বাড়ি থেকে সৌরভের লক্ষাধিক টাকার ফোন চুরি, থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি থেকেই চুরি হয়ে গেল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের লক্ষাধিক টাকার দামি ফোন। এমআই ম্যাক্স ফোল্ড-২ মডেলের ফোনটি থেকে যাতে কোনও ব্যক্তিগত তথ্য খোয়া না যায় তার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। শনিবার ঠাকুরপুকুর থানায় এ বিষয়ে অভিযোগও দায়ের করেছেন তিনি। প্রাক্তন অধিনায়কের ফোন চুরির ঘটনাটি নিয়ে কলকাতা পুলিশ মহলে শোরগোল পড়ে গিয়েছে। ফোনের আইইএমআই নম্বর ধরে ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছেন সাইবার শাখার গোয়েন্দারা।

ঠাকুরপুকুর থানায় দায়ের করা অভিযোগে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, ‘গত ১৯ জানুয়ারি শেষ বারের মতো বেহালার বাড়িতে এমআই ম্যাক্স ফোল্ড-২ মডেলের ফোনটি দেখেছিলেন তিনি। তার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও ফোনটির হদিশ পাননি। হারিয়ে যাওয়া ফোনটিতে একাধিক যোগাযোগ নম্বর থাকার পাশাপাশি ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের অ্যাকসেস রয়েছে। ফলে ওই ফোনটি থেকে অনেক গোপনীয় তথ্য চুরি যাওয়ার আশঙ্কা রয়েছে।’ অতি দ্রুত ওই ফোন খুঁজে দেওয়ার আর্জি জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে দীর্ঘদিন ধরে রংয়ের কাজ চলছে। ওই কাজের জন্য বাইরে থেকে বহু মিস্ত্রি এবং লোকজনের বাড়িতে আনাগোনা রয়েছে। ফোন চুরির রহস্য সন্ধানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির