বিধানসভায় বাণী বন্দনা, বাগদেবীর মূর্তির উদ্বোধন করলেন অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার হচ্ছে সরস্বতী পুজো। সোমবার পূজোর উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bandopadhay)। এই পুজোর উদ্বোধন করে অধ্যক্ষ(Speaker) বলেন, বিধানসভায় বর্তমানে বাজেট অধিবেশন চলছে। বাজেট অধিবেশনে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ হওয়ার পর সেই বিষয়গুলিকে সঠিকভাবে নোটিফিকেশন করা এবং বাজেট পেশের সময় বিধানসভার কর্মচারীদের একটি বড় ভূমিকা থাকে। শুধু তাই নয় প্রতিদিন অধিবেশন চলাকালীন এখানে অনেক সাংবাদিকও আসেন।

ফলে বিদ্যা দেবীর আরাধনার সেখানে প্রয়োজন আছে। তাই বিধানসভার অলিন্দতে সরস্বতী পুজোর(Swarasati Pujo) আয়োজন করা হয়েছে। প্রতিদিন এই বিধানসভায় কর্মচারীদের নানা ধরনের রিপোর্ট তৈরি পেশ এবং লেখালেখির সঙ্গে যুক্ত থাকতে হয়। তাই যেখানে এই ধরনের কর্মব্যস্ততা সেখানে বিদ্যা দেবীর আরাধনা, এই দুটির মধ্যে সামঞ্জস্য রয়েছে। এই পুজোর উদ্যোক্তা দি ওয়েস্ট বেঙ্গল লেজিস লেচার স্টাফ রিক্রেশন ক্লাব। বিধানসভার অধ্যক্ষ এদিন দেবী মূর্তির উন্মোচন করেন।

তিনি সকলকে সরস্বতী পুজোর দিন বিধানসভার(Assembly) এই পুজো প্রাঙ্গণে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। সরস্বতী পুজোর আগের দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করায় পুজো প্রস্তুতি ভালোভাবে করা যাবে বলে,জানান অধ্যক্ষ। তিনি বলেন এই রিক্রেশন ক্লাব সারা বছর নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে পঁচিশে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী, নজরুল জয়ন্তী থেকে শুরু করে নানা ধরনের অনুষ্ঠান তারা করেন ।তাতেই এবার নতুন সংযোজন হল বাণী বন্দনা।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা