সিলভার জোড়া গোলে জিতল ম্যান সিটি, এগিয়ে গিয়েও হার চেলসির

চলতি প্রিমিয়ার লিগে পেপ গুয়ার্দিওষ্ণার ম্যাঞ্চেস্টার সিটি যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি প্রিমিয়ার লিগে পেপ গুয়ার্দিওষ্ণার ম্যাঞ্চেস্টার সিটি যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে। অ্যাওয়ে ম্যাচে শনিবার রাতে ওয়াটফোর্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে দিল সিটিজেনরা। খেলার শুরুতেই গতবারের ইপিএল চ্যাম্পিয়নদের এগিয়ে দেন (৪ মিনিট) ইংরেজ ফুটবলার রাহিম স্টার্লিং। এরপর ৩১ মিনিটে ব্যবধান ২-০ করেন বের্নান্ডো সিলভা।

এরপর দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তিননম্বর গোলটি করেন এই পর্তুগিজ মিডিও। এর মিনিট দশেক পর ওয়াটফোর্ডের হয়ে একটি গোল করেন কুসো হের্নান্ডেজ। যদিও তাতে কোনও লাভ হয়নি। ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষেই রইল পেপের দল।

অন্যদিকে, এগিয়ে গিয়েও হারের মুখ দেখল চেলসি। ব্লুজদের হারিয়ে লিগ জমিয়ে দিল ওয়েস্টহ্যাম ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত হল থমাস টুচেলের শিষ্যরা। চেলসির হয়ে গোলগুলি করেন থিয়াগো সিলভা ও ম্যাসন মাউন্ট। এই হারের ফলে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রইল চেলসি।  

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির