করণ জোহরের ওয়েবসিরিজে এবার বাংলার বিখ্যাত ইনফ্লুয়েন্সার ঝিলম

কিন্তু বাংলার কোনও ইনফ্লুয়েন্সার এই প্রথম বলিউডে সুযোগ পাচ্ছেন শুনে আনন্দ যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ওয়েব সিরিজ ‘লাভ স্টোরিয়াঁ’-তে দেখা যাবে ঝিলমকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার সুবাদে বহু মানুষ এখন অনলাইনের মাধ্যমে নিজের পরিচিতি গড়ছেন। যার মধ্যে একজন হলেন ঝিলম গুপ্ত। বাংলার অন্যতম জনপ্রিয় একজন ইনফুয়েন্সার তিনি। মাত্র কয়েক বছরে নিজের অদ্ভূত ছন্দে কথার স্টাইলে বাংলার হাজার হাজার মানুষের মন জয় করেছেন তিনি। হুগলির মেয়ে ঝিলম গুপ্ত, জমকালো নয় বরং খুব সাদামাটা জীবনযাপন করতেই ভালবাসেন তিনি, তাঁর এক একটি পোস্ট একেবারে হাস্যরসে পরিপূর্ণ। তাঁর কথার কিছু টার্নিং পয়েন্টই মানুষের চোখে তাঁকে আকর্ষণীয় করে তোলে। ঝিলমের ফেসবুকে ফলোয়ার সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি। তাঁর মজার নানা ভিডিও-র জন্যে এখন সেলিব্রিটি রাও তাঁর অন্ধভক্ত হয়ে গিয়েছেন। বর্তমানে তিনি একজন অভিনেত্রীও।

মাঝে মধ্যেই তারকা দের সঙ্গে মজার মজার খুনসুঁটি করতে দেখা যায় ঝিলমকে। পাভেলের কলকাতা চলন্তিকার হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রবেশ ঝিলমের। তবে এবার তাঁর মুকুটে নয়া পালক। টলিউড ছাড়িয়ে এবার বলিউড থেকে ডাক পড়ল ঝিলমের। কে ডাকল জানেন? আসলে অনেকদিন আগেই শোনা গিয়েছিল, বলিউডের প্রখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনায় কাজ করতে চলেছেন ঝিলম। সেই জল্পনা সত্যি হল। বাংলার কোনও তারকা বলিউডে বাজিমাত করতে পারলে তার থেকে আনন্দের কিছু হয় না, কিন্তু বাংলার কোনও ইনফ্লুয়েন্সার এই প্রথম বলিউডে সুযোগ পাচ্ছেন শুনে আনন্দ যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ওয়েব সিরিজ ‘লাভ স্টোরিয়াঁ’-তে দেখা যাবে ঝিলমকে।

ভালবাসা শুধুই কী নারী-পুরুষের মধ্যে সীমাবদ্ধ? সত্যই কী ভালবাসার কোনও লিঙ্গ, জাতপাত হয়না। ভালোবাসার নতুন সংজ্ঞা দিতেই ছয় দম্পতির বাস্তব জীবনের গল্প তুলে ধরা হবে এই সিরিজে। এই সিরিজের রয়েছেন ৬ জন পরিচালক। সিরিজের শেষ গল্প দেখানো হবে ‘লাভ বিয়ন্ড লেবেলস’। কলকাতার ট্রান্সজেন্ডার দম্পতি তিস্তা ও দীপনের প্রেম কাহিনি উঠে আসবে এই গল্পে। সেখানেই তরুণ দীপনের চরিত্রে অভিনয় করবেন ঝিলম। ১৪ তারিখ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এই সিরিজটি, এখন স্ট্রিমিং হচ্ছে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?