ব্যাডমিন্টনে এশিয়া টিম চ্যাম্পিয়ানশিপে পদক জয় নিশ্চিত সিন্ধুদের

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথমবার ব্যাডমিন্টনে এশিয়া টিম চ্যাম্পিয়ানশিপে পদক জয় নিশ্চিত করল ভারত। কোয়ার্টার ফাইনালে হংকংকে ৩-০-তে হারিয়ে দিল পি ভি সিন্ধুরা। এর আগে গ্রুপ পর্বে চিনকে হারিয়ে সেরা হয়েছিল ভারত।

এদিন কোর্টে নেমে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দিলেন পি ভি সিন্ধু। শুক্রবার লো সিন ইয়ানের হংকংকে হারাতে ভারতের সময় লেগেছিল ৫২ মিনিট। ভারতের সামনে এদিন ম্যাচের আগাগোড়াই দাঁড়াতে পারেনি হংকংয়ের খেলোয়াড়রা। ২১-৭, ১৬-২১ ও ২১-১২-তে হংকংয়ের খেলোয়াড়দের হারিয়ে দেন পি ভি সিন্ধু ও অশ্মিতা চাহিলারা। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর আরও একবার অসাধারণ পারফরমেন্স করলেন সিন্ধু। সেমিফাইনালে আরও একবার চিনের মুখোমুখি হতে পারে ভারত।

অন্যদিকে মহিলাদের ডবলসেও তানিশা ক্রাস্টো ও অশ্বিনী পোপান্না হারালেন ক্রমতালিকায় ১৮ নম্বরে থাকা ইয়ং থিং ও ইয়ং পুইয়ের জুটিতে। মাত্র ৩৫ মিনিটেই ২-০-তে লিড নিয়ে নেয় তাঁরা। এদিকে অশ্মিতা চাহিলা মাত্র ৩৭ মিনিটেই হারান সাম ই ইয়ংকে। দলগতভাবে মহিলাদের এই পারফরমেন্সকে কুর্নিশ জানিয়ে বিমল কুমার জানান, মহিলা খেলোয়াড়রা যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। হংকংকে হারানো মোটেও সহজকাজ ছিল না। প্রথম থেকেই কাজটা শক্ত ছিল। তবে সিন্ধু যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাতে কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে।

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে