Loading live market data...
Loading active stocks...
Connecting...

তেহট্টে সিপিএমের হাতে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : তেহট্টে ফের শুট আউট। নদীয়া জেলার তেহট্টে দুষ্কৃতীদের গুলিতে জখম এক ব্যক্তি। সূত্রের খবর ,তেহট্টের দেবনাথপুর এর বাসিন্দা, গোপাল সরকার শুক্রবার রাত আটটা নাগাদ নিজের জমিতে দেখভাল করতে গিয়েছিলেন। সেই সময় অতর্কিতে বেশ কয়েকজন দুষ্কৃতি তার ওপর হামলা চালায়। একটি গুলিতে আহত হন ওই ব্যক্তি। তাঁর ডান হাতে গুলি লাগে বলে স্থানীয় সূত্রে খবর।

এরপর তড়িঘড়ি জখম ওই ব্যক্তিকে তেহট্ট মহকুমা হাসপাতালে(Tehatta Hospital) নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির অবনতি ঘটলে সেখান থেকে জখম ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে(Shaktinagar Hospital) স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। জখম ওই ব্যক্তির অভিযোগ, জমি বিবাদের জেরে বেশ কিছুদিন ধরেই গন্ডগোল চলছিল তার সঙ্গে।

এরপরেই শুক্রবার রাতে বেশ কিছু দুষ্কৃতীরা অতর্কিত তার ওপর হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি এও অভিযোগ করেন দুষ্কৃতীরা সিপিআইএমের আশ্রিত। যদিও এ বিষয় স্থানীয় সিপিআইএম নেতৃত্বের থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে শনিবার সকালে। পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের