শেষ হল তৃতীয় দিনের খেলা, জয়ের জন্য আর ৫ উইকেট চাই ভারতের

কোনও মতে তৃতীয় দিন পার করল নিউজিল্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও মতে তৃতীয় দিন পার করল নিউজিল্যান্ড। হার আসন্ন জেনেও লড়াই চালিয়ে যাচ্ছে কিউয়িরা। হাতে রয়েছে মাত্র ৫টি উইকেট। কিন্তু জয়ের জন্য দরকার ৪০০ রান। যা তোলার ক্ষমতা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কার্যত নেই বললেই চলে। আর রান তোলা তো দূরের কথা, বাকি দু’দিন ক্রিজে টিকে থেকে ম্যাচ ড্র করে দেওয়ারও আর সম্ভাবনা নেই ব্ল্যাকক্যাপসদের। কারণ, ইতিমধ্যেই তাদের ব্যাটিং লাইনাআপের অর্ধেক ব্যাটসম্যান ফিরে গিয়েছেন। দিনের শেষে স্কোর ৫ উইকেটে ১৪০ রান। তাই হার এখন শুধু সময়ের অপেক্ষা বললেই চলে।

আর এবারও কিউয়িদের সামনে মাথানত করার কারণ হয়ে দাঁড়াল টিম ইন্ডিয়ার স্পিনাররা। অশ্বিন এবং অক্ষর প্যাটেলের ঘূর্ণির দাপটেই ফের নাজেহাল হতে হল নিউজিল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত অশ্বিন ৩টি এবং অক্ষর একটি উইকেট তুলে নিয়েছে। তবে আগামীকাল সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। 

টসে জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩২৫ রান তোলে ভারত। জবাবে মাত্র ৬২ রানেই গুটিয়ে যায় কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে ৭০ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ২৭৬ রান তুলে ডিক্লেয়ার করে কোহলিরা। সেই সঙ্গে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ৫৪০ রানের টার্গেট রাখে তারা।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির