ইডির ষষ্ঠ সমনেও সাড়া দিলেন না কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ফের একবার ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পা্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এ নিয়ে টানা ছয় বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন এড়িয়ে গেলেন তিনি। সোমবার সকালে আম আদমি পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু দিল্লির মুখ্যমন্ত্রীর সমন এড়ানোর বিষয়টি নিয়ে আদালতে মামলা বিচারাধীন, তাই ওই মামলার নিষ্পত্তি না হওয়া ইডির তলবে সাড়া দেবেন না কেজরিওয়াল।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই আপ নেতা মণীশ শিসোদিয়া ও সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি। ওই মামলার তদন্তে সিবিআইয়েরও জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে জেরার জন্য একাধিকবার ডেকে পাঠিয়েছে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। যদিও সেই তলবে সাড়া দেননি তিনি। পাঁচ-পাঁচ বার সমন এড়িয়ে যাওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিশেষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ৭ ফেব্রুয়ারি পাতিয়ালা হাউস কোর্টের বিচারক দিল্লির মুখ্যমন্ত্রীকে সশরীরে হাজিরা দিয়ে ইডির তলব এড়ানোর কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেন। যদিও গত শনিবার সশরীরে হাজিরা না দিয়ে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন আম সুপ্রিমো। ওই দিন দিল্লি বিধানসভায় আস্থা ভোট থাকায় তাঁর পক্ষে সশরীরে আদালতে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে বিচারককে জানান কেজরিওয়াল। যেভাবে বার বার ইডির সমন এড়িয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী তাতে যে কোনও দিন তিনি গ্রেফতার হতে পারেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।  

অটোভাড়ার দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়