সাতসকালেই চমক! ‘ডন 3’-এর নায়িকা পাকা করে ফেললেন ফারহান

এর আগে DON 2-তে শাহরুখের সঙ্গে প্রধান মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ডন ৩-এর জন্যেও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের আইকনিক চলচ্চিত্র ‘ডন’, আর এই দর্শকদের চোখে ‘ডন’ চরিত্রে মানানসই বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, তাঁর ঝুলির অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র ডন। তবে অমিতাভ বচ্চনে র পর ‘ডন’ চরিত্রে মানানসই ছিল শাহরুখ খান। ২০০৬ সালেই ডন-এর স্বত্ব কিনে নিয়েছিলেন পরিচালক-সুরকার ফারহান আখতার। এরপর ‘ডন’-এর দুটি সংস্করণে মুখ্য চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। তাই দর্শকদের চোখে ডন হিসেবে আজও মানানসই শাহরুখ খান, তাঁকে ছাড়া অন্য কাউকে যেন ভাবতেই পারেন না সিনেপ্রেমীরা। কিন্তু গতবছরেই দর্শকদের নিরাশ করে DON-3-এর মুখ্য চরিত্রের নাম ঘোষণা করেন পরিচালক ফারহান আখতার।

এই ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর পরিচালকের চেয়ারে বসেছেন ফারহান। তবে ডন 3-থেকে মুখ ফিরিয়েছেন শাহরুখ খান। তাঁর জুতোতে পা গলিয়েছেন রণবীর সিং। যদিও তাঁকে মেনে নিচ্ছেন না অনেকেই। কিন্তু এবার ডন হচ্ছেন রনবীর সিং-ই। আর ২০ ফেব্রুয়ারি ঘোষিত হল তাঁর নায়িকার নাম। কিয়ারা আদভানি জুটি বাঁধতে চলেছেন রণবীরের সঙ্গে। ফারহান এবং তাঁর ব্যানার এক্সেল এন্টারটেইনমেন্ট মঙ্গলবার তাঁদের প্রোডাকশন হাউসের বহুল প্রতীক্ষিত প্রকল্প ডন ৩ সম্পর্কে একটি বিশেষ ঘোষণা দিয়েছে। একটি ছোট ক্লিপ শেয়ার করে জানান, ফারহান এবং এক্সেল এন্টারটেইনমেন্ট আসন্ন ছবির শীর্ষস্থানীয় মহিলা হবে কিয়ারা আদভানি, মুখ্য ভূমিকায় থাকবেন রণবীর সিং।

একই সঙ্গে অভিনেত্রী কিয়ারা আদভানি তাঁর এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে গিয়ে ডন 3-এ যোগদানের জন্য তাঁর উত্তেজনা ভাগ করে নিয়েছেন। তিনি লেখেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং এই অবিশ্বাস্য দলের সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত! আমরা একসঙ্গে এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার জন্যে আপনার সমস্ত ভালবাসা এবং সমর্থন কামনা করছি।” এর আগে DON 2-তে শাহরুখের সঙ্গে প্রধান মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ডন ৩-এর জন্যেও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সম্প্রতি যখন প্রিয়াঙ্কা অন্য একটি পেশাদার প্রতিশ্রুতির জন্য ভারতে এসেছিলেন, তখন তাঁর সঙ্গে কয়েকটি বৈঠকও হয়েছিল। কিন্তু তিনি সময় দিতে পারবেন না বলে পরবর্তীতে কিয়ারা আদভানিকে বাছাই করা হয়। ডন 3-এ প্রধান ভূমিকার জন্য রণবীর সিংকে ঘোষণা করার পরে, এসআরকে ভক্তরা এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিলেন। এদিকে, ডন 3 ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?