অসম রাইফেলসের কাণ্ডে উত্তপ্ত নাগাল্যান্ড! ফের মৃত্যু এক গ্রামবাসীর

উত্তপ্ত নাগাল্যান্ড, অসম রাইফেলেসের গুলিতে শনিবার রাতেই প্রাণ হারায় ১৩ জন গ্রামবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তপ্ত নাগাল্যান্ড, অসম রাইফেলেসের গুলিতে শনিবার রাতেই প্রাণ হারায় ১৩ জন গ্রামবাসী। রবিবার রাতে আরও একজনের মৃত্যুর খবর আসে। রবিবার সারাদিন এই ঘটনায় উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। শনিবার রাতেই উন্মত্ত গ্রামবাসীরা অসম রাইফেলেসের এক জওয়ানকে খুন করে। সেই কারণেই নিরাপত্তা রক্ষা বাহিনীর তরফে খুনের মামলা দায়ের হয়েছে। রবিবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় নাগালাণ্ডে। গ্রামবাসীরা তেড়ে যায় অসম রাইফেলসের তাঁবুর দিকে। হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় মুন জেলায় আপাতত ইন্টারনেট বন্ধ, কার্ফু জারি রয়েছে, ফোনে মেসেজ পাঠানো যাবে না। ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। 

অসম রাইফেলসের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নেইফিও রিও। শনিবার রাতে নাগাল্যান্ড ও মায়ানমারে জঙ্গিগোষ্ঠীর খোঁজে অভিযানে যায় অসম রাইফেলসের বাহিনী। সেখানেই একটি টেম্পোতে কয়লা খনি থেকে কাজ করে ফিরছিলেন কিছু শ্রমিক। সাত পাঁচ না ভেবেই গুলি চালায় অসম রাইফেলসের বাহিনীরা। এই ঘটনায় মৃত্যু হয় ১৩ জন গ্রামবাসীর। নাগাল্যান্ড ইস্যুতে গলাবুক জলে ডুবে মোদি সরকার। নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, তারা চিনতে ভুল করেছে। বাহিনীর যুক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে- এতো বড়ো ভুল হয় কী করে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি আশ্বাস দিয়েছেন সিট গঠনের। নিজের টুইটার হ্যান্ডেলে ওই ঘটনার উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনায় হতদের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। যথাযথ তদন্ত হবে। ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায়বিচার পাবে’।

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়