দুধ সাদা শাড়িতে ভিকির বাড়িতে রাতেই হাজির ক্যাটরিনা!

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই নিজের কাছের মানুষকে আরও কাছে পেয়ে যাবেন ক্যাটরিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই নিজের কাছের মানুষকে আরও কাছে পেয়ে যাবেন ক্যাটরিনা। আগামী সোমবার রাজস্থানের রণথম্বোরের উদ্দেশ্যে চার হাত এক করার জন্য সপরিবারে রওনা দেবেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তার আগেই রবিবার রাতে ভিকির বাড়িতে মায়ের সঙ্গে হাজির হলেন হবু বধূ ক্যাটরিনা কাইফ। পরনে সাদা দুধ শাড়ি, পাপারাৎজিদের ক্যামেরাতে ধরা পড়ল ক্যাটরিনার বিয়ের সাজের কিছুটা ঝলক। রবিবার সারাদিন মুম্বইয়ের রাস্তাতে মাঝে মাঝেই দেখা গিয়েছে ক্যাটরিনাকে। কখনও জিম আবার কখনও চিকিৎসকের কাছে গিয়েছেন ক্যাটরিনা কাইফ। এবার রাতেই ভিকির বাড়িতে পৌঁছে গেলেন বলিউডের বার্বি ডল।

সূত্রের খবর, ভিকির বাড়ি থেকেই সোজা পরিবারদের সঙ্গে নিয়ে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেবেন ক্যাটরিনা কাইফ। গত দু’দিন ধরেই ব্যস্ততা দেখা গিয়েছে ভিকি ও ক্যাটরিনার মধ্যে। একে ওপরের বাড়ি যাতায়াত করেছেন। ক্যাটরিনার মা সুজান তারকুটাকে নিজের পুরানো গাড়ি ব্যবহারের জন্য দিয়েছেন ভিকি। তাতেই যাতায়াত করছে ক্যাটরিনার মা। সোমবারেই রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেবে দুই পরিবারের লোকজন। বলিউডের একাধিক তারকা ‘ভি-ক্যাট’-এর বিয়ের খবরে সত্যি বললেও দুই তারকা এখনও মুখে কুলুপ এঁটেছেন বলে জানা গিয়েছে।

জমকালো আসরে বিয়ে হচ্ছে ভিকি ও ক্যাটরিনার। দুই তারকার বিয়ে ঘিরে উন্মাদনা রয়েছে। মোট ১২০ জন অতিথিকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। প্রত্যেককে ধরমশালাতে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। ভাড়া করা হয়েছে চার্টাড বিমান ও ২২ টি বিলাসবহুল গাড়ি। বিয়ের অনুষ্ঠান শুরু হবে ৬ই ডিসেম্বর থেকেই। ‘ভিক্যাট’ পরিবারের সদস্যদের নিয়ে সেদিনই উড়ে যাবেন রনথম্বোরের উদ্দেশ্যে। ৭ ই ডিসেম্বর সেখানেই হবে সংগীত অনুষ্ঠান, ৮ই ডিসেম্বর হবে মেহেন্দি, ৯ই ডিসেম্বর বিয়ের পিড়িতে বসবে ‘ভি-ক্যাট’ জুটি এবং ১০ই ডিসেম্বর হবে তাঁদের রিসেপশন। এরপর ১১ই ডিসেম্বর মুম্বই ফিরে আসবে এই জুটি। ইতিমধ্যেই আইনি বিয়ে সেরেছেন ক্যাটরিনা ও ভিকি কৌশল।

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!