স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার শান্তিপুরের কালীপুজোর অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী বামা কালী। বছরের পর বছর ধরে এই বামা কালীর বিসর্জনকে কেন্দ্র করে তৈরি হয় এক অনন্য আবহ। বিসর্জনের আগে ভক্তদের কাঁধে তুলে দেবীকে নাচানোর দৃশ্য দেখতে শুধু শান্তিপুর নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও হাজার হাজার মানুষের সমাগম হয়। অনেকের কাছেই এই দৃশ্য শান্তিপুরের কালীপুজোর অন্যতম প্রধান আকর্ষণ। তবে এবছর সেই চেনা ছবিতে কিছুটা পরিবর্তন দেখা গেল।

প্রতি বছরের মতো এবছরও বিসর্জনের আগে ভক্তদের কাঁধে তুলে বামা কালীর নৃত্য প্রদর্শনের আয়োজন করা হয়। কিন্তু এবছর এই নৃত্য প্রদর্শনীর স্থান পরিবর্তন করা হয়। আর স্থান পরিবর্তনের জেরেই আগের বছরগুলির পরিচিত পরিবেশ ও আয়োজনের সঙ্গে এবারের অনুষ্ঠানের কিছুটা পার্থক্য চোখে পড়ে বলে দাবি বেশ কিছু দর্শনার্থীর। তাঁদের একাংশের মতে, গত কয়েক বছর ধরে যেভাবে বামা কালীর নৃত্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছিল, এবছর সেভাবে তা উপভোগ করা সম্ভব হয়নি।

আরও পডুন: টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

অন্যদিকে, অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কিছু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও সূত্রের খবর। বিপুল সংখ্যক মানুষের ভিড় সামলানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট তৎপর ছিল পুলিশ প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের দিকেও বিশেষ নজর দেওয়া হয়। ফলে কিছুক্ষণের জন্য নানা অসুবিধা তৈরি হলেও শেষ পর্যন্ত প্রশাসনের তৎপরতায় সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় বামা কালীর নৃত্য প্রদর্শনী।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী