ঘূর্ণি পিচে কুপোকাত কিউয়িরা! ‘বিরাট’ জয় ভারতের

ঘূর্ণি পিচে কুপোকাত কিউয়িরা। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই লক্ষ্যভেদ করে জয় পেল ভারতীয় ক্রিকেট দল

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণি পিচে কুপোকাত কিউয়িরা। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই লক্ষ্যভেদ করে জয় পেল ভারতীয় ক্রিকেট দল। ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজে বড় জয় পেল বিরাট বাহিনী। চতুর্থ দিন ভারতকে ম্যাচ জিততে লাগল মাত্র ৭৫ বল। তার মধ্যেই নিউজিল্যান্ডের বাকি ৫ উইকেট ফেলে দিলেন জয়ন্ত যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। দুই ভারতীয় বোলারের দাপটে লক্ষ্যে যাওয়ার আগেই ডুবে গেল নিউজিল্যান্ডের নৌকা। ১৬৭ রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। ৩৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতলেন বিরাট কোহলি বাহিনী। সেই সঙ্গে সিরিজ জিতল ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতেই বিশাল পয়েন্ট নিজেদের ঝুলিতে তুলে নিল ভারত।

মুম্বইয়ের ওয়াংখেড়ের পিচ রীতিমত স্পিনিং ট্র্যাক ছিল। সঙ্গে পাল্লা দিচ্ছিল আরব সাগরের দিক থেকে আসা হাওয়া। যার জন্য আজাজ প্যাটেলের বলেও নাকানি চোবানি খেতে হয়েছিল ভারতকেও। কিন্তু শেষ হাসি হাসল ভারত। দুর্দান্ত ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নেমেই বড় রানের মাইলস্টোন বেঁধে দেয় মায়াঙ্ক-শ্রেয়সরা। জবাবে ব্যাট করতে নেমে অশ্বিন ও জাদেজার বলে মুখ থুবড়ে পড়ে টেলররা। দ্বিতীয় ইনিংসে আবার জয়ন্ত যাদবকে দিয়ে বিরাট বল করতে পাঠালেই ঝড়ের গতিতে উইকেট হারাতে থাকে কিউয়িরা। সোমবার চতুর্থ দিনের শুরুতে, জয়ন্তের বলে আউট হয়ে যান রচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি ও উইলিয়াম সোমারভিল। শেষ উইকেট তুলে নেন অশ্বিন। রানের নিরিখে সব থেকে বড় ব্যবধানে জিতলেন কোহলিরা।

প্রথম ইনিংসে ময়াঙ্ক আগরওয়ালের দুরন্ত দেড়শো রানের দৌলতে ৩২৫ রান করে ভারত। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেন কিউয়ি স্পিনার অজাজ পটেল। তবে তা কাজে লাগেনি। মাত্র ৬২ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ফলো অন না করিয়ে ব্যাট করেন কোহলীরা। ৭ উইকেটে ২৭৬ রানে ডিক্লেয়ার দেয় ভারত। ৫৪০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর