সংস্থার জরুরী বৈঠক এড়ালেন BYJU’s কর্ণধার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাইজুস সংস্থার প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের বিরুদ্ধে লুকআউটের নোটিশ জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপরেই শুক্রবার বাইজুর শেয়ারহোল্ডারা একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। আর এই ভার্চুয়াল বৈঠকে যোগদান করেছিলেন ২০০ জন। তবে উপস্থিত ছিলেন না বাইজুস সংস্থার প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন।

এদিনের এই বৈঠকে  সংস্থার চার বিনিয়োগকারী এনসিএলটি-তে মামলা করে রবীন্দ্রনকে বাইজুস থেকে সরানোর আবেদন  করে। এরআগে বাইজুস থেকে রবীন্দ্রনকে সরান জন্য ৬ জন শেয়ারহোল্ডর প্রস্তাব দেয়। আর সেই প্রস্তাবের ভিত্তিতেই জরুরী বৈঠক ডাকে ইজিএম বা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং।  তবে এই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা এখন জানা যায়নি।

অন্যদিকে বাইজুর পিছনে অনেকদিন ধরেই পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের অভিযোগ ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে বিদেশ থেকে বাইজু সংস্থা ২৮ হাজার কোটি টাকা এফডিআই বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হিসাবে পেয়েছিল। সেই অঙ্কে ৯৭৫৪ কোটি টাকার হিসাবে গড়মিল ছিল।   সেই টাকা বিদেশি ফান্ডিং খাতে নিয়ম বিরুদ্ধভাবে যায় বলে উঠে আসে। বর্তমানে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, বাইজু অ্যাপটি যে সংস্থার অধীনে সেই ‘থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড’ ২০১১ সালে স্থাপন করেছিলেন শিক্ষক বাইজু রবীন্দ্রন ও তাঁর স্ত্রী দিব্যা গোকুলনাথ। অ্যাপের মাধ্যমে বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের লেখাপড়ায় সাহায্যে করে বাইজুস। তাদের তৈরি করে পরীক্ষার জন্য। এপ্রিল ভারতে তাদের বিরুদ্ধে প্রথম ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট  বা ফেমা ভাঙার অভিযোগে তদন্ত শুরু করে ইডি। 

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন