জো রুটের শতরান, রাঁচি টেস্টে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : জো রুটের শতরানের ওপর ভর করেই ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। শুক্রবার মধ্যাহ্ন ভোজের আগেই ইংল্যান্ডের পাঁচটি উইকেট পড়ে যায়। এরপর একা কুম্ভ রক্ষা করার মতো কখনও জনি বেয়ারস্টো আবার কখনও বেন ফোকসকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান রুট।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট পতন হয় ইংল্যান্ডের। জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পপ প্রত্যেকেই ৫৭ রানের মধ্যে আউট হয়ে যান। এরপর ক্রিজে নামেন জো রুট। ইংল্যান্ডের তখন দরকার একটা বড় পার্টনারশিপের। জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে সেটাই শুরু করলেন রুট। দুজনে মিলে ৫০ রানের মতো জুটি বাঁধেন। এরপর ১০৯ রানের মাথায় বেয়ারস্টো আউট হয়ে যান। তারপর বেন স্টোকস খেলতে নামেন। তবে তিনি অবশ্য বেশিক্ষণ টেকেননি। এতেও হাল ছাড়েননি রুট। ফোকসকে সঙ্গে নিয়েই ধীরে ধীরে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে ১১৩ রানের জুটি বাঁধেন। এরপর ব্যক্তিগত ৪৭ রানের মাথায় ফোকস আউট হলেও অপরাজিত থেকে যান রুট। দিনের শেষে ১০৬ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। এই ১০৬ রানের মধ্যে রয়েছে ৯টি চার। রুটের সঙ্গে ক্রিজে অপরাজিত রয়েছেন ওলি রবিনসন। রবিনসন ৩১ রানে অপরাজিত রয়েছেন।

জো রুটই প্রথম খেলোয়াড় যিনি ভারতের বিরুদ্ধে প্রথম দশটি টেস্ট শতরান করেন। এতদিন ধরে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের। স্মিথের সেই রেকর্ড এবার ভেঙে দিলেন রুট। ভারতের বিরুদ্ধে ৫২ তম ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন রুট। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৯ হাজার রান পূর্ণ করা নিয়ে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার সঙ্গে একসঙ্গে বসলেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক