প্রকাশ্যে ‘The Crew’ টিজার, নজর কাড়ল করিনা-কৃতি-টাবুর অভিনয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনে এল  করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু অভিনীত সিনেমা ‘দ্য  ক্রিউর’ ( The Crew) টিজার। প্রকাশিত হওয়া টিজারটি শুরু হয়েছে টাবুর একটি ভয়েসওভার দিয়ে। তারপরে এয়ার হোস্টেস বেশে বিমানবন্দরে আসছেন কারিনা কাপুর, টাবু এবং কৃতি শ্যানন। তিনজনকেই লাল ওভার কোট, সাদা শার্ট এবং মাথায় ছোট নীল টুপি পরে থাকতে দেখা গেছে। সঙ্গে চুলটাকে সকলেই খোঁপা করে বেঁধে রেখেছেন। তারা  যাত্রীদের  সিটবেল্ট লাগাতে নির্দেশ দিচ্ছে। এছাড়াও টিজারে পার্টি সিকোয়েন্সের একটি মন্তাজ রয়েছে। সেখানে দিলজিৎ দোসাঞ্জ এবং কপিল শর্মাকে একঝলক দেখা গিয়েছে । যা দর্শকদের নজর কাড়বে।

তবে  ১ মিনিট ৩৮ সেকেন্ডের এই ভিডিওতে ছবির আসল গল্প বোঝা মুশকিল। তবে সিনেমার তিন মুখ্য অভিনেত্রীর অভিনয় মন কেড়েছে সকলের। নারীকেন্দ্রিক এই ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন দিলজিত দোসাঞ্জ এবং কপিল শর্মাকে। গত ২৩ শে ফেব্রুয়ারি সামনে আসে ‘দ্য ক্রিউর’ (The Crew) প্রথম লুক। আর সেই লুক দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পায়। মুলত, তিনজন বিমানসেবিকার জীবন নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি। 

উল্লেখ্য, এই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবুকে। ছবিটি সহ-প্রযোজনা করেছেন একতা কাপুর এবং রিয়া কাপুর। এই সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন।এই ছবিটির শুটিং মূলত আবু ধাবি এবং মুম্বইতে হয়েছে।  আগামী ২৯ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ দ্য ক্রিউর’ ( The Crew)।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?