সন্দেশখালিতে বিরোধীদের পর্যুদস্ত করতে দাওয়াই দিলেন দুই মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: রাজ্যের দুই মন্ত্রী সন্দেশখালিতে বিরোধীদের আন্দোলন বিক্ষোভকে পর্যুদস্ত করতে বেশ কিছু নির্দেশিকা দেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। শনিবার গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। গ্রামবাসীদের দাবি অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। কিন্তু পার্থ ভৌমিকের দাবি শেখ শাহজাহানকে(Sk.Sahazahan) গ্রেফতার করতে পারে একমাত্র ইডি। ইডি(ED) যেহেতু অভিযোগ দায়ের করেছে তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ না এলে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে না। এদিন দুই মন্ত্রী একটি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাজনৈতিক সভাও করেন।সেখানে দুই মন্ত্রী বিরোধীদের আন্দোলন বিক্ষোভকে পর্যুদস্ত করতে বেশ কিছু নির্দেশিকা দেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের।

সেখানে উপস্থিত ছিলেন সন্দেশখালির(Sandeshkhali) তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতো।তাদের উপস্থিতিতেই ব্লক সভাপতি পদ থেকে শিবপ্রসাদ হাজরাকে(SibPrasad Hazra) সরিয়ে নতুন ব্লক সভাপতি করা হয় অজিত মাইতিকে। যদিও এই অজিত মাইতির বিরুদ্ধেও বহু জমি বাড়ি দখল ও টাকা পয়সা নেওয়ার অভিযোগ রয়েছে গ্রামের সাধারণ মানুষের কাছে। এদিকে সন্দেশখালির বেশ কয়েকটি জায়গা শনিবার ঘুরে দেখলেন এবং জমি হারা মানুষদের সঙ্গে কথা বললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু (Minister Sujit Bose)ও সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক।এবার সন্দেশখালি পরিদর্শনে যান রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক ।

সন্দেশখালি এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত দমকল মন্ত্রী সুজিত বসু এবং সেচ মন্ত্রী পার্থ ভৌমিক(Minister Partha Bhowmick)। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক সুকুমার মাহাতো। প্রাথমিকভাবে তাঁরা জানান যে, সমস্ত চাষের জমি কেড়ে ভেড়ি করা হয়েছিল, সেগুলো আবার চাষের জমিতে রূপান্তরিত করার কাজ করবে রাজ্য সরকার। চাষিরা যাতে কোন রকম ক্ষতিগ্রস্ত না হন সেদিকে নজর রাখছে রাজ্য সরকার। এদিন পার্থ ভৌমিক জানান, ২৫৮টি অভিযোগ দায়ের হয় জমি সংক্রান্ত বিষয়। শিব প্রসাদ হাজরা ও উত্তম সর্দার জোর করে এই জমিগুলি দখল করেছিল। জমি দখল করে ভেড়ি তৈরি করেছিল চিংড়ি চাষ করে বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে। এরমধ্যে ১০০ টিরও বেশি অভিযোগ মিটমাট বা সমাধান করা হয়েছে। বাকি অভিযোগগুলো সমাধান হয়ে যাবে দ্রুত। এদিন সেচমন্ত্রী সন্দেশখালি যাওয়ার সময় সঙ্গে করে শেষ দফতরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে যান। যে খালগুলি দিয়ে মেছো ভেড়িতে নদীর নোনা জল ঢোকাতো শিবু হাজেরা সেই খাল গুলির লক গেট সিল করে দেয় প্রশাসন।

সন্দেশখালির পাত্র পাড়ায় দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক সমস্ত রিপোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেবেন বলেও জানান। তারা বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে আশ্বস্ত করেন যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেদিকে রাজ্য সরকার নজর রাখবে আগামীদিনে। এদিকে,বসিরহাটের সন্দেশখালির এক নম্বর ব্লকের বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কাঠপুল বাজারে শনিবার খোলা হল অস্থায়ী পুলিশ ক্যাম্প। পাশাপাশি জেলা পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি জায়গায় খোলা হয় একাধিক অভিযোগ গ্রহণ কেন্দ্র। সেখানে সাধারণ মানুষ লিখিতভাবে তাদের অভিযোগ জানাতে পারবেন সমস্ত বিষয়ে। শনিবার সাত সকালেই দুয়ারে থানা দেখে স্বভাবতই খুশি গ্রামবাসীরা।

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি