হাতির হানায় মারা গেলে পরিবারের ১জন চাকরি পাবে বন দফতরেই

্বাংলার বুকে কেউ হাতির হানায় মারা গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁর পরিবারের ১জনকে বন দফতরের Forest Volunteer পদে চাকরি দেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় কেউ হাতির হানায় মারা গেলে(Death due to Elephant Attack) চাকরি তো জুটতই না, বেশির ভাগ ক্ষেত্রে ক্ষতিপূরণও মিলতো না। সেই ছবিটা বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর নেতৃত্বাধীন রাজ্যের ক্ষমতাসীন মা-মাটি-মানুষের সরকার রাজ্য বিধানসভায় বিল পাশ করেছে যে রাজ্যে যারা হাতির হানায় মারা যাবে তাঁদের পরিবারের ১জন করে সদস্যকে রাজ্য পুলিশের হোমগার্ড পদে নিয়োগ করা হবে। সেই বিল বিধানসভায় পাশ হয়ে আইন হয়ে গিয়েছে। সেই আইনের হাত ধরে ইতিমধ্যেই হাতির হানায় নিহতদের পরিজনের অনেকে রাজ্য পুলিশের হোমগার্ড পদে চাকরিও পেয়ে গিয়েছেন। এবার আরও এক পদক্ষেপ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর তা হল হাতির হানায় যারা মারা যাবেন তাঁদের পরিবারের ১জনকে রাজ্যের বন দফতরে(Forest Department) পাকা চাকরি দেওয়া হবে। এর জন্য বন দফতরে নয়া পদও তৈরি করা হবে। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চাকরি দেওয়া হবে Forest Volunteer পদের ক্ষেত্রে।

আগামী ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়া জেলার(Bankura District) আদিবাসী অধ্যুষিত এলাকা খাতড়ার প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী হাতির হানায় মারা যাওয়া পরিবারের ১জনকে এই বন দফতরের Forest Volunteer পদে চাকরি দেওয়ার বিষয়টি ঘোষণা করতে পারেন। একইসঙ্গে সেদিন প্রশাসনিক পরিষেবা প্রদানের মঞ্চ থেকে কয়েক জনের হাতে সেই পদে যোগ দানের জন্য নিয়োগপত্রও তুলে দিতে পারেন। যদিও এই বিষয়ে রাজ্যের বন দফতরের তরফে সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। বন দফতরের আধিকারিক থেকে জেলা প্রশাসনেরও কেউ এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হাতির হানায় মৃত কয়েকজনের পরিবারের সদস্যকে বাঁকুড়ার বন দফতরের অফিসে ডাকা হয়। তাঁদের কাছ থেকে কিছু প্রয়োজনীয় নথি জমা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রে জানা গিয়েছে, হাতির হানায় নিহত ব্যক্তিদের পরিবারের ১জন সদস্যকে রাজ্য পুলিশের হোমগার্ড পদে নিয়োগের সময় অনেকেই সেই চাকরি নিতে চাইছেন না। সেই বিষয়টি লক্ষ্য করেই বন দফতরের অধীনে Forest Volunteer পদে চাকরি দেওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

জঙ্গলমহলের ৪ জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বুকে বছরে সব থেকে বেশি হাতির হানায় প্রাণহানীর ঘটনা ঘটে। এর বাইরেও হাতির হানায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মানুষও মারা যান। আবার হাতির দল কিংবা দলছুট হাতি মাঝে মধ্যে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, দার্জিলিং ও কোচবিহার জেলায় ঢুকে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বেশ কিছু ক্ষেত্রে এই জেলাগুলিতেও প্রাণহানীর ঘটনা ঘটেছে অতীতে। কার্যত সেই কারণে দেখা যাচ্ছে রাজ্যে প্রতি বছর হাতির হানায় মারা যাওয়া মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। হাতির এই হানাদারির ঘটনার স্থায়ী সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্র সরকার কার্যত কিছুই করছে না। যা কিছু করতে হচ্ছে তা রাজ্য সরকারকেই করতে হচ্ছে। সেই হানাদারি ঠেকানো যে রাতারাতি সম্পূর্ণ ভাবে বন্ধ করা সম্ভব নয় তা দেখেই মুখ্যমন্ত্রী আর্থিক ক্ষতিপূরণ দ্রুত প্রদানের পাশাপাশি চাকরি প্রদানের ক্ষেত্রে জোর দিচ্ছেন। কেননা তাতে ক্ষতিগ্রস্থ পরিবার কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?