কেরালায় ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন লোকসভা ভোটে কেরালা থেকে ১৬টি প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। বুধবার কেরালা বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সাথিসান এই মন্তব্য করেছেন। ইতিমধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে।

জানা যাচ্ছে, কেরালায় ২০টি আসনের মধ্যে ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। জোট শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ লড়বে দুটি আসনে। পাশাপাশি কেসিজে (জে) ও আরএসপি লড়বে একটি করে আসনে। ইতিমধ্যে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের তরফে আরও একটি আসন দাবি করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় কংগ্রেস। কেরালায় বিধানসভায় বিরোধী দলনেতা ভি ডি সাথিসান জানিয়েছেন, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগকে রাজ্যসভায় লড়ার জন্য একটি আসন দেওয়া হবে। লোকসভায় যে বাড়তি আসনটি দাবি করা হয়েছে, তার পরিবর্তে রাজ্যসভায় প্রার্থী দিতে পারবে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ।

গত ১১ ফেব্রুয়ারি কেরালায় লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এলডিএফের মধ্যে সিপিএম ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআই ও কংগ্রেস এম একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিন কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফও লোকসভায় কত আসনে প্রতিদ্বন্দিতা করবে, সেকথাও ঘোষণা করে দিয়েছে। ফলে আগামী লোকসভা ভোটে কংগ্রেস ও বামেদের মধ্যে মুখোমুখি লড়াই হতে চলেছে।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর