‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে  লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে হারের পরেই দেশ ছেড়েছিলেন ফ্লাভিও বলসোনারো। আশ্রয় নিয়েছিলেন আমেরিকায়। এই নিয়েই ব্রাজিলের রাজনৈতিক মহলে উঠেছিল ঝড়। তবে মিয়ামিতে পৌঁছে দেশ ছেড়ে পালানোর অভিযোগ অস্বীকার করেছেন ফ্লাভিও। শুধু তাই নয় নিজেক্র ব্রাজিলের আসল নেতা বলেও দাবি করেছেন। বলেছেন, নিজের মাতৃভূমি ছেড়ে তাঁর যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিবিসি সূত্রে জানানো হয়েছে,  দেশ ছাড়ার পর প্রথমবার বিবৃতি দিয়েছেন  ফ্লাভিও। তিনি বলেছেন, ‘আমি ব্রাজিল থেকে পালিয়ে যাইনি, ব্রাজিলের স্বার্থেই দেশ ছেড়েছি।’ বুধবার (২৮ অক্টোবর) আমেরিকার মায়ামি শহরে পরিবারসহ নামার পর অভিযোগ করেন, ব্রাজিলের সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট লুলার নির্বাচনী চক্রান্তের শিকার হয়েছেন তিনি। নির্বাচনে লুলা ৪০ লাখেরও বেশি ভোটে জয় পেয়েছেন। ফ্লাভিও বলেছেন, ‘নিজের দেশ ছাড়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। কিন্তু আমি জানি দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে। আমি ব্যতিক্রম এক পরিস্থিতি থেকে সরে এসেছি যেন ভবিষ্যতে আমার দেশের মানুষের জন্য যোগ্য নেতা হতে পারি।’  

আরও পড়ুন: মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

উল্লেখ্য, নির্বাচনের পর একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে ব্রাজিলের সরকার ফ্লাভিওর পাসপোর্ট বাতিল  করে। সেই ঘটনার পরেই তিনি বিমানে করে আমেরিকায় পালিয়ে যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পও জানান আমেরিকা তাঁকে ও তাঁর পরিবারকে ভিসা  দিয়েছে। যদিও ফ্লাভিও বলসোনারো তাঁর বিরুদ্ধে  ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা গোপনে বলসোনারোর দেশ ছাড়ার সমালোচনা করে বলেছেন ‘যাদের লুকানোর কিছু নেই, তাদের ভয় পাওয়ারও কিছু নেই।’

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন