জল্পনায় শিলমোহর! সেপ্টেম্বরেই মা-বাবা হচ্ছেন দীপিকা-রণবীর

জল্পনা ওঠে যে, ৫ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। আসলে রণবীর-দীপিকা দুজনেই বলিউডের প্রথম সারির অভিনেতা এবং অভিনেত্রী। যদিও দীপিকা এখন গ্লোবাল স্টারও বটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জল্পনায় শিলমোহর দিলেন গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (DEEPIKA PADUKONE)! বিয়ের ৬ বছর পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং(RANVEER SINGH)। বলিউডে এখন খুশির মরসুম। মা হওয়ার তালিকায় রয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম থেকে রিচা চাড্ডা, বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল প্রমুখ। বছর দুয়েকের মধ্যে বলিউডের একাধিক অভিনেত্রী মা হয়েছেন। যে তালিকায় রয়েছেন, আলিয়া ভাট, কাজল আগরওয়াল, সোনম কাপুর, স্বরা ভাস্কর, রুবিনা ডিলাইক-সহ একাধিক পাওয়ারফুল তারকা। এমনকী গত ১৫ ফেব্রুয়ারি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার সুখবর দিয়েছেন দেশের আরেক পাওয়ারফুল তারকা দম্পতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। মেয়ে ভামিকার ৩ বছরের মধ্যে পুত্র আকয়কে স্বাগত জানিয়েছেন তারকা দম্পতি। সুতরাং বাকি ছিল শুধুমাত্র দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তাঁরা কবে বাবা-মা হচ্ছেন, সেটা জানতেই উন্মুখ ছিলেন দেশবাসী।

২০১৮ সালে ইটালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সারেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। দেখতে দেখতে তাঁদের বিবাহিত জীবনের ৬ বছর কেটে গিয়েছে। মাঝে অনেকবার তাঁদের বিচ্ছেদের জল্পনাও ভাইরাল হয়েছিল। এমনকি সদ্য শেষ হওয়া কফি উইথ করণ ৮-এ রণবীরকে ধোকা দেওয়ার মনোভাব ছিল দীপিকার, দীপিকার এমন বিস্ফোরক স্বীকারোক্তিতে গোটা দেশে রীতিমতো তোলপাড় পড়ে যায়। কিন্তু এত কিছু সত্ত্বেও বরাবরই তাঁরা প্রমাণ করেছে যে, তাঁরা সুখী দম্পতি। দিন কয়েক আগেই BAFTA মঞ্চে ভারতীয় প্রতিনিধি হিসেবে উপস্থাপনা করেছেন দীপিকা। সব্যসাচীর ডিজাইনে তৈরি রাজকীয় শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। তখনই অভিনেত্রীর শাড়ির ফাঁক দিয়ে ফুটে ওঠে তাঁর বেবি বাম্প, এরপর মুম্বই এয়ারপোর্টেও নায়িকার পোশাকে ফাঁকে স্পষ্ট হয় বেবি বাম্প। জল্পনা ওঠে যে, ৫ মাসের অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। আসলে রণবীর-দীপিকা দুজনেই বলিউডের প্রথম সারির অভিনেতা এবং অভিনেত্রী। যদিও দীপিকা এখন গ্লোবাল স্টারও বটে। তাই কাজের জন্যেই এতদিন তাঁরা পরিবার এগোনোর পরিকল্পনা করেননি।কিন্তু সম্প্রতি প্রেগনেন্সির আভ্স দিয়ে অভিনেত্রী একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন যে, খুব শীঘ্রই তাঁরা পরিবার বাড়ানোর পরিকল্পনা করবেন। সেই খবর যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে তা কে ভেবেছিল!

 

কিন্তু তখন গুজবে কোনরকম সাড়া দেননি তারকা দম্পতি কেউই। অবশেষে বৃহস্পতিবার সকালেই অভিনেত্রী নিজেই দিলেন সুখবর। তবে অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে তেমন কিছুই লেখা ছিল না। শুধুমাত্র বাচ্চাদের জামা-কাপড়, জুতো ইত্যাদির ছবি ছিল, আর লেখা ছিল সেপ্টেম্বর। অর্থাৎ আগামী সেপ্টেম্বরেই মা হবেন অভিনেত্রী। ক্যাপশনেও লেখা ছিল না কিছুই। একই পোস্ট অভিনেত্রী তাঁর স্বামী রণবীর সিং-কেও ট্যাগ করেছেন। পোস্টটি প্রকাশ্যে আসা মাত্রই অভিনেত্রীর সহকর্মী থেকে অনুরাগীরা সবাই অভিনন্দনে ভরাচ্ছেন। কৃতি স্যানন থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল, আয়ুষ্মান খুরানা, বরুণ ধাওয়ান, রকুল প্রীত সিং, প্রিয়াঙ্কা চোপড়া একাধিক সেলিব্রিটিরা অভিনন্দন জানাচ্ছেন দীপিকাকে।অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল হৃতিক রোশনের সঙ্গে ফাইটারে। এরপর তাঁকে প্রভাসের সঙ্গে কল্কিতে দেখা যাবে। যেতো আগামী এপ্রিলে বিশ্বব্যাপী মোট ৫ টা ভাষায় মুক্তি পাবে। এছাড়াও তাঁকে রোহিত শেঠির বিগেস্ট ছবি ‘সিংহম আগেইন’ এও দেখা যাবে। যেখানে অভিনেত্রীর স্বামী রণবীর সিং, অজয় দেবগন, করিনা কাপুর, অর্জুন কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফকেও দেখা যাবে।

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?