ইউক্রেনকে সাহায্যকারী দেশগুলিতে পরমাণু হামলার  হুমকি পুতিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: ‘শত্রু’ ইউক্রেনকে অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করা পশ্চিমী দেশগুলিতে পরমাণু হামলার হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ওই হুমকি দিয়ে তিনি বলেন, ‘ইউক্রেনকে সাহায্যের জন্য যদি পশ্চিমী দেশগুলি সৈন্য পাঠায় তাহলে ওই দেশগুলির বিভিন্ন স্থাপনায় পরমাণু হামলা চালাতে বাধ্য হবে রাশিয়া।’ কোনও দেশের নাম মুখে না আনলেও রুশ প্রেসিডেন্টের হুমকির লক্ষ্য যে আমেরিকা, ব্রিটেন, জার্মানির মতো দেশগুলি, তা নিয়ে সংশয় নেই রাজনৈতিক পর্যবেক্ষকদের। রুশ হুমকি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।

গত সপ্তাহেই তিন বছরে পা দিয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধ। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি রুশ সামরিক অভিযান শুরুর পরেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, জার্মানি, ফ্রান্স-সহ যুদ্ধবাজ হিসাবে পরিচিত পশ্চিমী দেশগুলি। আড়্থিক সাহায্যের পাশাপাশি অস্ত্র দিয়েও ভোলদিমির জেলেনস্কির দেশকে সহায়তা করে চলেছে। কিন্তু রুশ হামলায় ৩১ হাজারের বেশি সৈন্য মারা যাওয়ায় বড় বিপদে পড়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে তাই পশ্চিমী দেশগুলিকে সৈন্য দিয়ে সাহায্যের অনুরোধ জানিয়েছেন ভোলদিমির জেলেনস্কি। বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে সেনা পাঠিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। আর তাতেই মেজাজ বিগড়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

এদিন রুশ সংসদে আইনপ্রণেতা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পশ্চিমী দেশগুলিতে পরমাণু হামলা চালানোর হুমকি দেন। আমেরিকা-ব্রিটেনকে সতর্ক করে দিয়ে বলেন, ‘পশ্চিমী দেশগুলি যদি ইউক্রেনকে সৈন্য দিয়ে সাহায্যের পথে হাঁটে তাহলে পরমাণু হামলার মুখোমুখি হওয়ার জন্য যেন তৈরি থাকে। রাশিয়া নিজেদের সার্বভৌমত্ব বাঁচাতে যে কোনও চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।’

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি