বিয়ের কয়েকদিন আগে গুলি করে আত্মঘাতী কনস্টেবল

Share:

নিজস্ব প্রতিনিধি : বিয়ের আশীর্বাদের অনুষ্ঠানের আগের দিন কপালে সার্ভিস রিভলবার দিয়ে গুলি করে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে বাবলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। কিন্তু কী কারণে এই আত্মহত্যা, তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশ কনস্টেবলের নাম জয়ন্ত সরকার। বয়স ২৭ বছর। জানা গিয়েছে, কলকাতা পিটিএসে কর্মরত ছিলেন তিনি। পাঁচ বছর আগে জয়ন্ত কলকাতা পুলিশে কনস্টেবল পদে চাকরিতে ঢুকেছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়ন্তের বিয়ে ঠিক হয়েছিল। শুক্রবার ছিল বিয়ের আশীর্বাদের অনুষ্ঠান। এদিন কলকাতা পুলিশের তরফে ফোন করে জয়ন্তের আত্মঘাতী হওয়ার বিষয়টি জানানো হয়। জানা গিয়েছে, কর্মরত অবস্থাতে নিজের রিভলবার দিয়ে কপালে গুলি করেন জয়ন্ত। রক্তাক্ত অবস্থাতে জয়ন্তকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছেন, কোনও পারিবারিক অশান্তি ছিল না জয়ন্তের পরিবারে। কিন্তু ঠিক কী কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে, বুঝে উঠতে পারছেন না তদন্তকারীরা। তবে তদন্তকারীরা জয়ন্তর বন্ধুদের থেকে জানতে পেরেছেন, জয়ন্তর এর আগেও এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু কোনও কারণে বিয়ে ভেঙে যায়। জয়ন্তর আত্মহত্যা করার পিছনে কী সেই ঘটনা কাজ করেছে, সেটাই এবার খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

 

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?