সার্ভিস ফি না দেওয়ায় ১০ অ্যাপসকে প্লে স্টোর থেকে হঠানোর পথে গুগল

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: নির্ধারিত সার্ভিস ফি না দেওয়ায় দেশের ১০টি সংস্থার মোবাইল অ্যাপ্লিকেশনসের (অ্যাপস) বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে যাচ্ছে গুগল। শুক্রবার সংস্থার তরফে সমাজমাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, সার্ভিস ফি না দেওয়ায় গুগল প্লে স্টোর থেকে ওই ১০ সংস্থার অ্যাপ হঠিয়ে দেওয়ার মতো পদক্ষেপ করা হতে পারে। যদিও কোন ১০টি অ্যাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট করে জানায়নি সার্চ ইঞ্জিন সংস্থাটি।

প্লে স্টোর ব্যবহার করায় বিভিন্ন সংস্থাকে সার্ভিস ফি দিতে হয় গুগলকে। কিন্তু একাধিক সংস্থা আলফাবেট গুগলের সার্ভিস ফি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে। ওয়াল্ট ডিজনি এবং টিন্ডারের মালিক সংস্থা ম্যাচের পক্ষ থেকে গুগলের ১১ থেকে ২৬ শতাংশ সার্ভিস চার্জ নিয়ে আপত্তি জানিয়ে মামলাও দায়ের করা হয়েছে। বিভিন্ন মহলের আপত্তির পরে সার্ভিস চার্জ খানিকটা কমানোর পথে হেঁটেছিল সার্চ ইঞ্জিন সংস্থাটি।

কিন্তু তা সত্বেও একাধিক সংস্থা দীর্ঘদিন ধরে নানা টালবাহানায় সার্ভিস ফি পরিশোধ করেনি বলে দাবি গুগল কর্তৃপক্ষের। তাই বর্ধিত সময় পেরিয়ে যাওয়া সত্বেও সার্ভিস ফি পরিশোধ না করায় ভারতে থাকা ১০টি সংস্থার অ্যাপস নিয়ে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন সংস্থাটি। যে ১০ সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের রাস্তায় যাচ্ছে গুগল সেই সংস্থাগুলি যথেষ্টই প্রতিষ্ঠিত বলে সূত্রের খবর।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন