কোর্টনি ওয়ালশকে ছাড়িয়ে গেলেন নাথান লায়ন

Share:

নিজস্ব প্রতিনিধি: বুড়ো বয়সে এসে ভেল্কি দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়ন। ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই আরও এক নয়া কীর্তি গড়েছেন ৩৬ বছর বয়সী অফ স্পিনার। টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারির ক্ষেত্রে টপকে গেলেন ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে। এদিন নিউজিল্যান্ডের চার ক্রিকেটারকে সাজঘরে ফিরিয়ে টেস্টে ৫২১ উইকেট শিকারের মালিক হলেন ‘দ্য গোট’।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারির আসনে রয়েছেন শ্রীলঙ্কার স্পিনার মুথাইয়া মুরলীধরন। ৮০০ উইকেরটের মালিক তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। তাঁর নামের পাশে রয়েছে ৭০৮ উইকেট। আর ৬৯৮ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামার আগে অজি অফ স্পিনার নাথান লায়নের ঝুলিতে ছিল ৫১৭ উইকেট। সর্বাধিক উইকেট শিকারি হিসাবে অষ্টম স্থানে ছিলেন।

কিউই ব্যাটার স্কট কুগেইলিনকে সাজঘরে ফিরিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে  সর্বাধিক উইকেট নেওয়ার নিরিখে ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে ছুঁয়ে ফেলেন লায়ান। টিম সাউদিকে ফিরিয়ে টপকে যান ক্যারিবীয় ফাস্ট বোলারকে। আর নয়া রেকর্ড গড়েও থামেননি ৩৬ বছর বয়সী অজি বোলার। টিম সাউদিকে ফিরিয়ে উইকেটের সংখ্যা বাড়িয়ে নেন। কোর্টনি ওয়ালশ যেখানে ১৩২ টেস্টে ৫১৯ উইকেট শিকার করেছিলেন, সেখানে ১২৮ টেস্ট খেলেই ক্যারিবীয় কিংবদন্তিকে টপকে যান লায়ান। তাঁর সামনে রয়েছেন স্বদেশীয় গ্লেন ম্যাকগ্র। যিনি ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় ছয় নম্বরে রয়েছেন।

আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় দাপাদাপি, দিনহাটায় পুলিশের জালে তৃণমূলের যুব সভাপতি

থানার মধ্যেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুমু, মহিলা কনস্টেবলের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে

বিশ্বকাপে জমে উঠেছে লড়াই, শেষ ৩২-এ জায়গা করল যারা, বাদ পড়ল কারা?

হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

আসছে ‘বাহুবলী ৩’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড় খবর দিলেন প্রভাস-অনুষ্কা-রানা

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে