অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে তুমুল নাচ, তীব্র সমালোচনার মুখে দীপিকা পাড়ুকোন

গর্ভাবস্থায়, দীপিকার নাচা একেবারেই উচিত হয়নি বলে মত নেটিজেনদের। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এখন অন্তত নিজেকে সজ্জিত করুন। গর্ভাবস্থায় নাচ মা ও শিশু উভয়ের জন্যই ভালো নয়।'

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেগনেন্সি অবস্থায় নেচে তীব্র নিন্দার মুখে দীপিকা পাড়ুকোন। গত ১ মার্চ থেকে শুরু হয়েছে দেশের সবচেয়ে দামি বিয়ের অনুষ্ঠান। এই মূহুর্তে শিল্পপতি মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের সাজে উৎসবমুখর গুজরাতের জামনগর। ৩ দিন ধরে চলছে এই অনুষ্ঠান। প্রায় ১০০০ কোটি টাকা বাজেটের এই অনুষ্ঠান চলবে আজ ৩ মার্চ পর্যন্ত। ইতিমধ্যেই অনন্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠানের ক্ষুদ্র ক্ষুদ্র ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মার্ক জুকারবার্গ থেকে বিল গেটস, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে রিভানা, রিহানা, আরব প্রেসিডেন্ট-সহ একাধিক আন্তর্জাতিক তারকা আম্বানি পুত্রের প্রাক বিয়ের শোভা বাড়িয়েছে। এছাড়া গোটা বলিউড এখন জামনগরে।

শাহরুখ, আমির, সলমন, জাহ্নবী, মাধুরী, সোনালী, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি-ক্যাটরিনা, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, রীতেশ দেশমুখ, সকলেই এখন জামনগরে। প্রথমদিন ছিল রিহানার জবরদস্ত পারফরম্যান্স। রিহানার সঙ্গে ডান্স করতে গিয়ে তাঁর জামা ছিঁড়ে দেওয়া, নীতা আম্বানির ডান্স, পাপারাজ্জিদের সঙ্গে বিশ্বখ্যাত পপতারকা রিহানার পোজ সবটাই একেবারে নেটপাড়ার দিল জিতে নিয়েছে। এদিকে গতকাল ছিল বলিউডের সব তারকার নজরকাড়া পারফরম্যান্সের দিন। সেখানে একই মঞ্চে পারফরম্যান্স করেছেন সলমন, শাহরুখ, আমির বলিউডের তিন খান-সহ বলিউডের কন্যারা। তবে সেখান থেকেই দর্শকদের কাছে বেশি দৃষ্টিকটু ছিল রণবীর-দীপাকার নাচ। দিন কয়েক আগেই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা করেছেন গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বাবা হতে চলেছেন অভিনেতা রণবীর সিং, আগামী সেপ্টেম্বরেই আসবে তাঁদের জীবনের নতুন সদস্য। তার মানে এখন নায়িকা ৪ মাসের অন্তঃসত্ত্বা। আর এই অবস্থাতেই স্বামীর হাত ধরে ফুর্তি করতে তিনি চলে গিয়েছেন আম্বানির ছেলের জমকালো প্রাক-বিয়ের অনুষ্ঠানে।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শুধু তাই নয়, তাঁকে গতকাল স্বামীর ছবির গান ‘Galla Godiyaan’ তে রণবীরের সঙ্গে একই মঞ্চে নাচতেও দেখা গিয়েছে। আর তা নিয়েই নেটপাড়ায় চলছে চরম গসিপ। ভিডিওতে, গর্ভবতী দীপিকাকে তাঁর স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তুমুল নাচতে দেখা গিয়েছে। ‘নাগাড়া সাং ঢোল’ এবং ‘গালান গুড়িয়ান’-এ নেচেছেন দম্পতি। ভিডিওতে, দীপিকাকে কালো-সাদা, বেইজ রঙের লেহেঙ্গা পরেছিলেন। যেখানে রণবীরকে দেখা যাবে নীল রঙের শেরওয়ানিতে। এ ছাড়া দুজনে একসঙ্গে গরবাও খেলেছেন। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলি। কিন্তু গর্ভাবস্থায়, দীপিকার নাচা একেবারেই উচিত হয়নি বলে মত নেটিজেনদের। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এখন অন্তত নিজেকে সজ্জিত করুন। গর্ভাবস্থায় নাচ মা ও শিশু উভয়ের জন্যই ভালো নয়।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘দীপিকা তাঁর জীবনকে বিপদে ফেলছেন।’ যদিও এই বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানাননি রণবীর-দীপিকা।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির