কেন্দ্রের কাছে ভিক্ষা চাইব না, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের সরব মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরে সভা করতে এসে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বহুবার বলেছি। আর ভিক্ষা চাইব না। নিজেরাই করে নেব।

এদিন মেদিনীপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, ‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংসদ দেব সহ অনেকেই আবেদন নিবেদন করেছেন। কিন্তু কেন্দ্র তাতে সাড়া দেয়নি। আমরা আর কেন্দ্রের কাছে ভিক্ষা চাইব না। দু বছর পর আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। এর ফলে বন্যার হাত থেকে রক্ষা পাবে ঘাটাল সহ পাঁশুকুড়ার বহু মানুষ।‘ এদিন ঘাটাল দাসপুরের বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পটি হল আলমগঞ্জে পাম্প হাউস নির্মাণ। পাশাপাশি এদিন মেদিনীপুর কালেক্টরেটে ওয়াচ টাওয়ার, দাঁতনে এসিজেএম কোর্ট ভবনেরও উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে সবংয়ের রইনানে মাদুরের হাব সহ ১২টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারের অধীনে করার অনুরোধ জানিয়েছিলেন সাংসদ অভিনেতা দেব। গত ১২ ফেব্রুয়ারি সাংসদ দেবকে পাশে নিয়ে আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে। এর জন্য কেন্দ্রের ভরসায় আর থাকবে না রাজ্য। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই তাঁর ভূয়সী প্রশংসা করেন দেব। সেইদিন দেব জানিয়ে দিয়েছিলেন, ‘দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। দিদির হাত ধরেই থেকে গেলাম। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দিদি।‘ তখন দেবকে ভাই আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘দিদির কাছে ভাই আবদার করলে তো আর দিদি ফেলতে পারে না। তাই রাজ্য সরকার এই প্রকল্প নিজেদের হাতে নিয়েছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি