চুপিসাড়ে বিয়ে করলেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল, পাত্রী কে?

পাত্রী বিগবস ১২ খ্যাত সোমি খান।সম্প্রতি জয়পুরে তারা বিয়ে করেছেন। একটি সূত্র বলছে, "সম্পূর্ণ নিঃশব্দে বিয়ে করেছেন আদিল। পাত্রী সাবা খানের বোন সোমি খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তকে আচমকাই বিয়ে করে রাতারাতি লাইমলাইটে এসেছিলেন ব্যবসায়ী আদিল দুররানি। এমনকি এই নিয়ে কম নাটক চলেনি। রাখি নিজেই জানিয়ে ছিলেন যে, খুব কমদিন সম্পর্কেই তাঁরা বিয়ের পর সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, অদিলকে বিয়ে করার পর রাতারাতি নিজের ধর্মও বদলে নেন রাখি। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি সাওয়ান্ত। কিন্তু এখনও একটাই প্রশ্ন উঠে আসে যে, আদৌ কী আদিলকে বিয়ে করেছিলেন রাখি, নাকি সবটাই দিখাওয়া। রাখির মায়ের মৃত্যুর সময়েও তাঁর পাশে থাকতে দেখা যায় আদিলকে। কিন্তু মায়ের মৃত্যুর মাস কয়েক বাদে রাখি নিজেই আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে নেটপাড়ায় সরব হন।

জানান, আদিল তাঁকে ঠকিয়েছে। মায়ের চিকিৎসার নামে রাখির অনেক টাকা, সোনা-গহনা আত্মসাৎ করেছে আদিল। এছাড়াও পরে খবর পাওয়া যায় যে, আদিল একজন ধর্ষক। অনেকগুলি মেয়ের সঙ্গে প্রেমের নাটক করে তাঁদের সঙ্গে সহবাস করেছে। এরকম একাধিক অভিযোগ বিদ্ধ হয়ে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি গ্রেফতার হন আদিল। অন্যদিকে রাখির বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছিলেন আদিল। মাইসুর জেলে পাঁচ মাস জেল খাটার পর, অবশেষে মুক্ত মুক্তি পান আদিল। এবং রাখির বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেন।

এখন শোনা যাচ্ছে রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান দুরানি আবারও গাঁটছড়া বেঁধেছেন। পাত্রী বিগবস ১২ খ্যাত সোমি খান।সম্প্রতি জয়পুরে তারা বিয়ে করেছেন। একটি সূত্র বলছে, “সম্পূর্ণ নিঃশব্দে বিয়ে করেছেন আদিল। পাত্রী সাবা খানের বোন সোমি খান। আদিল অনেক কিছুর জন্য খবরে থাকায় এটিকে গোপনে রাখেন রাখেন। তাও আদিল বা সোমি কেউই তাদের বিয়ের বিষয়ে কোনও বিবৃতি জারি করেননি।” সোমি খান তাঁর বোন সাবা খানের সঙ্গে বিগ বস 12-তে অংশ নিয়েছিলেন। সেই মৌসুমে সালমান খানের শো-এর বিজয়ী হয়েছিলেন দীপিকা কাকার। তবে আদিলের বিরুদ্ধে রাখির গর্ভপাতেরও অভিযোগ ছিল, তাঁর কথায়, অভিনেত্রী গর্ভবতী হতে পারেননি। রাখির জরায়ু অপসারণের অস্ত্রোপচার করিয়ে ছিলেন আদিল। আদিলের আগে রীতেশকে বিয়ে করেছিলেন রাখি। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে, রাখি রিতেশকে ডিভোর্স দেন।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির