তাঁর বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনার সময় কোথায় ছিলেন জ্যাকলিন?

সৌভাগ্যবশত, আমরা সবাই নিরাপদ এবং অক্ষত আছি। আমার লোমশ বন্ধুরা অর্থাৎ বিড়ালরাও সুরক্ষিত  আছে। বর্তমানে, আমি লিজেন্ডস ক্রিকেট ট্রফির উদ্বোধনের জন্য কলম্বোতে আছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬ মার্চ রাত সাড়ে ৮ টা নাগাদ খবরে আসে যে, বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের আবাসনে দাউ দাউ করে জ্বলছে আগুন। বান্দ্রা পশ্চিমের পালি হিল এলাকায় নওরোজ হিল সোসাইটিতে ২০২৩ সালে একটি বিলাসবহুল আবাসন কিনেছেন অভিনেত্রী। কিন্তু কাজের সুবাদে খুব কমই দেশে থাকেন তিনি। তবে অভিনেত্রীর আবাসনে কিছু হয়নি। আগুন লেগেছিল ওই ১৭ তলা বিল্ডিংয়ের ১৩ তলায়। জানা গিয়েছে, সেখানে যাঁরা থাকেন তাঁদের রান্নাঘর থেকে আগুন লেগেছিল।

যে ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে গোটা সোশ্যাল মিডিয়ায়। তখন থেকেই অভিনেত্রী জ্যাকলিনের খোঁজ করছেন ভক্তরা। আদেউ নায়িকা ঠিক আছেন তো! হ্যাঁ, এবার সবার প্রশ্নের উত্তর দিলেন জ্যাকলিন নিজেই। যদিও ভয়াবহ অগ্নিকাণ্ডে কেউই আহত হননি। কিন্তু জ্যাকলিন সেই সময় কোথায় ছিলেন? বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিজে দুটি পোস্টে অভিনেত্রী জানান, “সমস্ত উদ্বেগ এবং ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ, কারণ গতকাল রাতে আমার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আগুন লেগেছিল। সৌভাগ্যবশত, আমরা সবাই নিরাপদ এবং অক্ষত আছি। আমার লোমশ বন্ধুরা অর্থাৎ বিড়ালরাও সুরক্ষিত  আছে। বর্তমানে, আমি লিজেন্ডস ক্রিকেট ট্রফির উদ্বোধনের জন্য কলম্বোতে আছি। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্যে যে দ্রুতগতিতে উদ্ধার অভিযান চলেছে, তার জন্যে ধন্যবাদ। আমি এই সময়ে আপনাদের উদ্বেগ এবং ভালবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

৬ মার্চ, ঘটনার দিন ওই বিল্ডিংয়ের একজন আধিকারিক পিটিআইকে জানিয়েছিলেন, “রাত ৮টার দিকে নার্গিস দত্ত রোডে অবস্থিত আবাসিক ভবনে আগুন লাগে।” রিপোর্ট অনুযায়ী, জ্যাকলিনের বাড়িটি একই বিল্ডিংয়ে একটি 5BHK আভিজাত্যের আবাস। জ্যাকলিন কে পরবর্তীতে দেখা যাবে, ওয়েলকাম টু দ্য জঙ্গলের। এই সিনেমাটি জনপ্রিয় ওয়েলকাম ফিল্ম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির