পাকিস্তান থেকে মৃত্যু হুমকির শিকার সমীর ওয়াংখেড়ের স্ত্রী তথা অভিনেত্রী ক্রান্তি

আমি আমার মোবাইল নম্বরে বিভিন্ন পাকিস্তানি নম্বর এবং যুক্তরাজ্যের একটি নাম্বার থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছি। শুধু এটা আপনাদের নজরে আনতে চাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর স্বামী মোটামোটি প্রায় দিনই সংবাদের শিরোনামে আসেন। যদিও তাঁকে নিয়ে বেশি আলোচনা হয় সুপারস্টার শাহরুখ-পুত্র আরিয়ান খানের জন্যেই। কারণ ২০২১ সালে বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে মাদক দ্রব্য খাওয়ার অভিযোগে বাদশা পুত্র আরিয়ানকে গ্রেফতার করেছিলেন কর্মরত NCB অফিসার সমীর ওয়াংখেড়ে। এরপর ২০ দিন জেল খাটার পর বাইরে বেরোন আরিয়ান। সেই সময়ে দেশ জুড়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। কিন্তু আরিয়ানের বিরুদ্ধে সঠিক প্রমাণ না পাওয়ার দরুন বাদশা পুত্র বেকসুর খালাস হয়ে যান। এরপরেই প্রশ্ন ওঠে তাহলে কিসের ভিত্তিতে সমীর ওয়াংখেড়ে গ্রেফতার করলেন আরিয়ানকে?

এছাড়াও সমীর তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কোথায়, তা না বলতে পেরে অনেক আগেই নিজের সম্মানীয় পদ খোয়ান। এরপর আরিয়ানের মামলা নিয়ে আবারও সিবিআই মাঠে নেমে জানতে পারে যে, আরিয়ানকে মুক্তি দেওয়ার জন্যে শাহরুখের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ে। এমনকি টাকা না দিলে তিনি তাঁর পুত্রকে ফাঁসিয়ে বলেও হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। যাই হোক, কিছুদিন আগেই এই নিয়ে একটি গণমাধ্যমে মুখ খুলেছিলেন সমীর। তিনি জানান, তিন বছর জন খুব ছোট মাপের মানুষ, তাই এসব বিষয়ে তিনি পাত্তা দেন না। এর দিন কয়েক বাদেই খবর এল, খোদ পাকিস্তান থেকে মৃত্যু হুমকি পেয়েছেন প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ের স্ত্রী তথা অভিনেত্রী ক্রান্তি রেডকার। পাকিস্তানি নম্বর থেকে তাঁকে মৃত্যুর হুমকি এবং অশ্লীল বার্তা দেওয়া হয়েছে।

এরপরেই তিনি স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। গুরগাঁও থানায় অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। ক্রান্তি রেডকার তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ গিয়ে বলেন যে, গত বছর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। ক্রান্তি রেডকার লিখেছেন, “@CMOMaharashtra @Dev_Fadnavis @mieknathshinde @mumbaipolice আমি আমার মোবাইল নম্বরে বিভিন্ন পাকিস্তানি নম্বর এবং যুক্তরাজ্যের একটি নাম্বার থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছি। শুধু এটা আপনাদের নজরে আনতে চাই। গত এক বছর থেকে এটি হচ্ছে। পুলিশকে নিয়মিত অবহিত করা হয়েছে।”
তার অভিযোগে, তিনি তার এবং পরিবারের নিরাপত্তার বিষয়ে আরও উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশকে অবিলম্বে বিষয়টি তদন্ত করার অনুরোধ জানিয়েছেন।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির