আকস্মিক বন্যার কবলে ইন্দোনেশিয়া, নিহত ১৯

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আকস্মিক বন্যার কবলে ইন্দোনেশিয়া। শুক্রবার রাতে প্রবল বৃষ্টিপাতের পর পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান জেলায় দেখা দিয়েছে বন্যা এবং ভুমিধস। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ডোনি ইউসরিজাল জানিয়েছেন, আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ জন এবং ৭ জন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান জানিয়েছে, ‘ লাগাতার বৃষ্টির জেরে বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছে। ঘন কাদা থাকার জন্য বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি রাস্তা। তাই উদ্ধারকাজ করতে বেশ সময় লাগছে। বন্যা কবলিত এলাকায়  পাঠান হয়েছে ত্রাণ। ‘ প্রশাসনের তরফে জানান হয়েছে,  ভূমিধসের কারণে অন্তত ১৪টি বাড়ি  ধসে পড়েছে। ৮০ হাজারেরও বেশি মানুষ অস্থায়ী সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়াও   ২০ হাজারেরও বেশি বাড়ি প্লাবিত হয়েছে এবং আটটি সেতু ভেঙে পড়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনার সংস্থা এক বিবৃতিতে বলেছে, পশ্চিম সুমাত্রার পাদাংয়ে বৃহস্পতিবার ও শুক্রবার ভারি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সেখানকার নদ-নদী উপচে লোকালয়ে ঢুকে পড়েছে বন্যার জল। আগামী বেশ কয়েকদিন ইন্দোনেশিয়ায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তবে ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা এবং ভূমিধস একটি সাধারণ ঘটনা। লাগাতার এই বন্যার জেরে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার