মূত্রনালির সংক্রমণের থেকে বাঁচতে কিছু ঘরোয়া টোটকা

কিন্তু মূত্রনালির সংক্রমণ অতীব জটিল, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই রোগের জন্যে কোনও ওষুধ খাওয়া ঠিক নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষ কত ধরনের রোগের শিকার। যার মধ্যে একটি মূত্রনালির সংক্রমণ বা ইউটিআই এর সমস্যা। এর ফলে প্রস্রাবের জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব হয়। তবে অনেকেই এমন উপসর্গকে গুরুতর বলে মনে করেন না, বা অনেকেই ব্যস্ততার কারণে ডাক্তারের কাছে যেতে পারেন না। কেউ কেউ আবার আশপাশের ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেতে শুরু করেন। কিন্তু এ সব করে আপনি ডেকে আনছেন না তো কঠিন রোগ। অনেকে আবার এই বিষয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে লজ্জা পান। তাই ডাক্তারের কাছে যেতে চান না। কিন্তু মূত্রনালির সংক্রমণ অতীব জটিল, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই রোগের জন্যে কোনও ওষুধ খাওয়া ঠিক নয়। তাই প্রাথমিক অবস্থাতেই এই সমস্যা কমাতে কিছু ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন। 

পর্যাপ্ত জল খান: মূত্রনালিতে সংক্রমণ হলে শরীরে যাতে জলের ঘাটতি না হয়, সে বিষয় নজর রাখুন। প্রস্রাবের রঙের দিকেও নজর রাখুন। একজন মানুষের প্রতি ৪ থেকে ৫ ঘণ্টা পর পর প্রস্রাব হওয়া উচিত। আবার খুব বেশি ক্ষণ প্রস্রাব চেপে রাখবেন না। 

ভিটামিন সি-যুক্ত ফল খান : মূত্রনালির সংক্রমণ হলে ভিটামিন সি রয়েছে এমন ফল খান, কারণ এতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে যা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। এছাড়াও 

প্রোবায়োটিক জাতীয় খাবার খেতে পারেন। এছাড়া দই, ঘোল, লাচ্ছি খেলেও উপকার পেতে পারেন।

পরিচ্ছন্নতা বজায় রাখুন : মূত্রনালির সংক্রমণের অন্যতম কারণ হল অপরিচ্ছন্নতা। তাই প্রতিবার প্রস্রাব করার পর জল দিয়ে মূত্রনালী পরিষ্কার করুন, ঘাম জমতে দেবেন। আর সর্বদা পরিষ্কার অন্তর্বাস পরুন।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা