ভোটের মুখে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের, অস্বস্তি গেরুয়া শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের মুখে বিতর্কিত মন্তব্য করে বসলেন অনন্ত কুমার হেগড়ে। সম্প্রতি বিজেপি নেতৃত্বের তরফে চারশো আসন চাওয়া নিয়ে বিজেপি সাংসদের বক্তব্য ছিল, বিজেপি আসলে সংবিধানে বদল আনতে চাইছে। সেইকারণেই বিজেপির চারশো আসনের প্রয়োজন। বিজেপি সাংসদের মন্তব্যের পর রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্ব ইতিমধ্যে উত্তর কানাড়ার এই সাংসদের কাছ থেকে দুরত্ব রেখে চলা শুরু করেছে।

গত শনিবার এক সভায় বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে মন্তব্য করেছিলেন, কংগ্রেস হিন্দু সম্প্রদায়কে দমিয়ে রাখার জন্য সংবিধানের মধ্যে বিভিন্ন অপ্রয়োজনীয় ধারাকে অন্তর্ভুক্ত করেছে। যদি সংবিধানের এই সব ধারাকে পরিবর্তন করতে হয়, তাহলে বর্তমানে লোকসভায় বিজেপির পক্ষে যে সংখ্যা রয়েছে, তাতে সম্ভব নয়। সংবিধানকে নতুন করে লিখতে হলে বিজেপির ৫৪৩ জনের মধ্যে অন্তত ৪০০ জন সাংসদের প্রয়োজন। একইসঙ্গে তিনি জানান, যদি কেউ মনে করে লোকসভাতে বিজেপির দুই তৃতীয়াংশ আসন হলেই হবে, তাহলে কিন্তু ভুল করবে। শুধু লোকসভাতেই নয়, রাজ্যসভা ও বিভিন্ন রাজ্যেও দুই তৃতীয়াংশ আসন প্রয়োজন।

বিজেপি সাংসদের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিজেপি সাংসদ যে মন্তব্য করেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মত। এরসঙ্গে দলের কোনও যোগ নেই। জানা যাচ্ছে, খুব শীঘ্রই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বেরিয়ে যাবে। সেই প্রার্থী তালিকায় উত্তর কানাড়ার এই চার বারের সাংসদের নাম নাও থাকতে পারে। ইতিমধ্যে বিজেপির তরফে ১৯৫ জন প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে। সেখানে অনেক পুরনো বিজেপি সাংসদ জায়গা পাননি। এরমধ্যে রয়েছেন পারভেজ সিং ভার্মা, প্রজ্ঞা সিং ঠাকুরের নাম।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর