ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ আরও এক সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের মুখে বিজেপিতে ভাঙন অব্যাহত। রবিবার হিসার লোকসভা কেন্দ্র থেকে বিজেন্দ্র সিং বিজেপি ছেড়েছিলেন। বিজেপি ছাড়ার পর কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সোমবার রাজস্থানের চুরু লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ রাহুল কাসওয়ান বিজেপি ছাড়লেন। বিজেপি ছেড়ে এদিনই কংগ্রেসের হাত ধরেছেন এই সাংসদ। হরিয়ানায় যেভাবে বিজেপির বিরুদ্ধে কৃষক বিদ্রোহ ব্যাপক আকার নিয়েছে, সেই পরিস্থিতি অনুধাবন করেই বিজেপি সাংসদের এই দলবদল বলে মনে করা হচ্ছে।

এদিন প্রথমে সোশ্যাল মিডিয়ায় তাঁর পদত্যাগের কথা জানান চুরু লোকসভা কেন্দ্রের সাংসদ। একইসঙ্গে তাঁকে সাংসদ হিসাবে সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ধন্যবাদ জানান তিনি। এখানেই শেষ নয়, এরপর এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন রাজস্থানের সাংসদ রাহুল কাসওয়ান। এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, রাহুল কাসওয়ানকে কংগ্রেসে স্বাগত। রাহুল কাসওয়ানের মতো ব্যক্তিত্বরা যদি কংগ্রেসে সামিল হন, তাহলে বিজেপির মতো সাম্প্রদায়িক দল আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। বিজেপি সবসময় চমকানো ধমকানোতে বিশ্বাস করে। রাহুলের মতো লোক যদি কংগ্রেসে যোগ দেয় তাহলে বিজেপি সেই সাহস আর পাবে না।

উল্লেখ্য, বিজেপি তরফে প্রথম দফায় যে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা হয়, তাতে নাম ছিল না রাজস্থানের তুরুর সাংসদ রাহুল কাসওয়ানের। এর আগে দুই বার বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন রাহুল কাসওয়ান। রাহুলের বাবা রাম সিং কাসওয়ানও তিন বার বিজেপি সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তাই কাসওয়ান পরিবারের সঙ্গে বিজেপির সক্ষ্যতা অনেকদিনের। এমন একটি পরিবারের বিজেপির সঙ্গ ত্যাগ করার ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর