ভোটের মুখে মুক্তি পাচ্ছে ‘জেএনইউ’ নিয়ে তৈরি সিনেমা, প্রোপাগান্ডার ছবি বলছে নেটা নাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কট্টর হিন্দুত্ববাদীদের কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। যা গোটা দেশবাসীর কাছে ‘জেএনইউ’ নামেই পরিচিত। বহুবার চেষ্টা চালিয়েও উদারমনস্ক ও বাস্তবাদীদের হাত থেকে জেএনইউ দখল নিতে পারেনি ধর্মীয় বিষ ছড়ানোর ক্ষেত্রে পারদর্শী গেরুয়া শিবির। এবার লোকসভা ভোটের আগেই সেই ‘জেনএনইউ’ নিয়ে বিশেষ ছবি মুক্তি পাচ্ছে। মঙ্গলবার ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ নামে ছবির পোস্টার প্রকাশ্যে এনেছেন ছবির নায়িকা (তৃতীয় সারির অভিনেত্রী) ঊর্বশী রাউতেলা। আর পোস্টার ঘিরেই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে নেটিজেনরা।

সামনেই লোকসভা নির্বাচন। আর প্রতিবারই ভোটের আগে অশিক্ষিত ও ধর্মান্ধতায় আক্রান্তদের মগজ ধোলাই করতে প্রোপাগান্ডা ছবি নিয়ে হাজির হয় গেরুয়া শিবিরের দালালরা। অতীত ফিরে দেখলে তার প্রমাণ পাওয়া যাবে। বিজেপির কট্টর সমর্থক বিবেক অগ্নিহোত্রী এনেছিলেন ‘দ্য কাশ্মীর ফাইল্‌‌স’। গত বছর  ‘বিজেপি বান্ধব’ পরিচালক সুদীপ্ত সেন তৈরি করেছিলেন ‘দ্য কেরালা স্টোরি’। এ বছরই মুক্তি পাওয়ার কথা ‘গোধরা’ ছবিটির। ২০০২ সালের গোধরাকাণ্ড কোনও ষড়যন্ত্রের ফল কি না, তা এই ছবিতে তুলে ধরা হয়েছে, দাবি পরিচালক এমকে শিবাক্ষের। তার মধ্যেই ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ ছবি মুক্তির খবর প্রকাশ্যে এলো।

ছবিটি পরিচালনা করেছেন বিনয় শর্মা। প্রযোজনা করেছেন প্রতিমা দত্ত। ছবির নিবেদক ‘মহাকাল’ মুভিজ। লোকসভা ভোট শুরুর মুখে ৫ এপ্রিল দেশজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।  এদিন ছবির পোস্টার নিজের ‘ইনস্টাগ্রামে’ পোস্ট করেছেন ছবির নায়িকা ঊর্বশী রাউতেলা। ওই পোস্টারের সঙ্গে খোলামেলা শরীর দেখিয়ে বহু যুবকের রাতের ঘুম কেড়ে নেওয়া নায়িকা এক পোস্টে লিখেছেন, ‘একটি বিশ্ববিদ্যালয় কী দেশ (জাতি)  ভাঙতে পারে?’ ওই পোস্টের নিচে অনেক নেটা নাগরিক লিখেছেন, ফের ভোটের মুখে প্রোপাগান্ডা ছবি হাজির। এক নেটা নাগরিক লিখেছেন, ‘দেশের সেরা বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করার নতুন প্রচেষ্টা। এক রাশ মিথ্যাকে তুলে মানুষের মগজ ধোলাইয়ের নির্লজ্জ প্রচেষ্টা শুরু করেছে ধর্মের নামে দেশে আগুন জ্বালানো গেরুয়া দালালরা।’

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির