অভিষেকের সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, জানালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে এবার সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে বলতে গিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অভিষেকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কোন সংস্থা এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের পিছনে যে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে, সেই কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

এদিন শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ডের সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী জানান, ‘অভিষেক একটা ইয়ং ছেলে। ওর তো কিছু একটা করতে হবে। বিয়ে করেছে। দুটো বাচ্চা আছে। খাওয়াবে কী। ঘরে বসে থাকলে তো আর খাবার পাবে না। অভিষেকের একটা ব্যবসা ছিল। ওর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে।‘ একইসঙ্গে তৃণমূল নেত্রী জানান, ‘আমি আগে কখনও এই কথা বলিনি। আমরা লড়াই করছি। আমাদের যা আছে তোমরা তা নিয়ে নাও। কিন্তু গণতন্ত্রকে ধ্বংস কোরো না।‘ তৃণমূল নেত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতার কথা বলতে গিয়েই তৃণমূল নেত্রী এই মন্তব্য করেছেন।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম। এই সূত্র ধরেই কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। সম্প্রতি তাঁর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়। জানা যায়, ২০১৪ সালে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার আগে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর পদে ছিলেন অভিষেক। এখনও এই স্ংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের বাবা, মা ও স্ত্রী।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর