বিশ্বখ্যাত গায়ক এড শিরাণকে মায়ের তৈরি ‘পিন্নি’ খাওয়ালেন আয়ুষ্মান খুরানা

এড শিরান মুম্বাইয়ের স্কুল পরিদর্শনের মাধ্যমে তার ভারত সফর শুরু করেন। যেখানে সক স্কুলের ছাত্ররা এডের জন্য পারফর্ম করে। তিনি তাঁদের নাম মেঝেতে বসে উপভোগ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইতে এসেছেন জনপ্রিয় মার্কিন গায়ক তথা গীতিকার এড শিরাণ। ১২ মার্চ তিনি মুম্বইতে এসেছেন তাঁর একটি বিশেষ কনসার্টের জন্যে। আর হলিউড গায়ককে শহরে আসা মাত্রই তাঁর কনসার্টে ভিড় জমিয়ে ছেন বলিউডের একাধিক তারকারা। পাশাপাশি তাঁর সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান, গৌরি খান-সহ একাধিক তারকরা। গৌরি খানের রেস্তোরাঁতে গায়ককে বিশেষভাবে খাতিরদারিও করা হয়েছে। সেখানে শাহরুখ খানের সিগন্যাচের পোজও দিয়েছেন এড শিরাণ।

রীতিমতো ভারতে এসে ভারতের তারকাদের সঙ্গে সঙ্গে মিশে গিয়েছিলেন গায়ক। এছাড়াও এড শিরানের সঙ্গে দেখা করেছেন বলিউডের আরেক তারকা আয়ুষ্মান খুরানাও।শুধু দেখাই করেন নি, নিজের আইডল গায়ককে অভিনেতা তাঁর মায়ের তৈরি পিন্নি খাইয়েছেন। যেটি পঞ্জাবীদের একটি ঐতিহ্যবাহী খাবার। আয়ুষ্মান ইনস্টাগ্রামে এড শিরানের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “এডের সঙ্গে আমার একটি মূল্যবান স্মৃতি।” এরপর একটি সাক্ষাৎকারে, আয়ুষ্মান এডের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “এত বড় গায়ক হওয়া সত্ত্বেও এড একজন সাদামাটা মানুষ। আমরা আমাদের প্লেলিস্টে তাঁর গান রাখি, শুধু তাই নয়, তিনিও আমাদের দেশের গান তাঁর প্লেলিস্টে রাখেন।” এরপর আয়ুষ্মান এড শিরানকে তাঁর বাড়িতে তৈরি পিন্নি খেতে দেন। যা দেখে এড বলেন, “অতিথি সেবা ভারতীয় দের কাছ থেকে শেখা উচিত। ভারতের সংস্কৃতি আমার সবসময় ভাল লাগে।”

আয়ুষ্মান বলেন, “যখন তাঁর মা জানতে পারেন যে, এড এসেছেন ভারতে আর আমি তাঁর সঙ্গে দেখা করতে যাব, তখন আমার মা বানান। এর পর থেকে এটি খাওয়ার পরই আমার মা ওর সঙ্গে দেখা করতে চান।” এড শিরান মুম্বাইয়ের স্কুল পরিদর্শনের মাধ্যমে তার ভারত সফর শুরু করেন। যেখানে সক স্কুলের ছাত্ররা এডের জন্য পারফর্ম করে। তিনি তাঁদের নাম মেঝেতে বসে উপভোগ করেছিলেন। এরপর এড গিটার বাজিয়ে ‘শেপ অফ ইউ’ গান গেয়ে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে তাঁদের আনন্দিত করেছিলেন। আসলে এড তার ‘+ – = · x’ সফরের অংশ হিসেবে মুম্বাইতে পারফর্ম এসেছিলেন। এটি তাঁর ২০২৪ সালে এশিয়া এবং ইউরোপ সফরের একটি অংশ। কনসার্টটি ১৬ মার্চ মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে অনুষ্ঠিত হবে। এড শিরাণ এর আগে ২০১৭ সালে ভারত সফর করেছিলেন। তখন তিনি বলিউডের প্রয়াত প্লেব্যাক সিঙ্গার কেকে-র সঙ্গেও পারফরম্যান্স করেছিলেন।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির