৩৩ লক্ষ টাকা নিয়ে গায়েব, আর্থিক প্রতারণার অভিযোগ অপূর্ব-র বিরুদ্ধে

কিন্তু তিনি ২৪টি কাজের মধ্যে ৯টি কাজ কোনভাবে সম্পন্ন করে বাকি ১৫টি কাজের জন্যে আর সময় দেননি। এমনকি গতমাসে তাঁর এই প্রযোজনার সঙ্গে শুটিংয়ের কথা থাকলেও, তিনি নির্ধারিত তারিখে শুটিংয়ে আসেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তারকাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এই প্রথম নয়, এর আগে বহু তারকা চুক্তিভঙ্গের অভিযোগে দীর্ঘদিন জেলও খেটে এসেছেন। এছাড়াও লাখ লাখ টাকা নিয়ে শো করতে না যাওয়া বা টাকা ঠিকমতো ফেরৎ না দেওয়া, চেক বাউন্স হয়ে যাওয়া, এরকম একাধিক অভিযোগে আইনী কোপে পড়েছেন তারকারা। যাঁদের মধ্যে নাম আছে, আমিশা প্যাটেল, সানি লিওন-সহ একাধিক তাবড় তাবড় বলিউড অভিনেত্রীদের। এছাড়াও বাংলাদেশি ইন্ডাস্ট্রি তেও এমন অভিযোগবিদ্ধ তরুণ গায়ক নোবেলের। এখনও তাঁর নামে মামলা চলছে। এবার একই অভিযোগ উঠল ঢালিউডের জনপ্রিয় অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব জিয়াউল ফারুক অপূর্বর নামে। যিনি শুধু বাংলাদেশেই বিখ্যাত নন, কলকাতাতেও তাঁর লাখ লাখ ফ্যান ফলোয়ার্স। তাঁর অভিনীত নাটকগুলির নিয়মিত দর্শক কলকাতার মানুষ। খুব শীঘ্রই টলিউডের ছবিতে তিনি ডেবিউ করছেন। কিন্তু কেরিয়ার এত উজ্জ্বল থাকার পরেও এবার তাঁর নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠল, সঙ্গে চুক্তিভঙ্গেরও অভিযোগ উঠল। ঘটনাটি ঠিক কী হয়েছে?

অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড (আলফা আই)। জানা গিয়েছে, এই প্রতিষ্ঠানের আওতাধীন ২৪টি নাটকে অভিনয়ের জন্যে নায়ক ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু মাত্র ৯টি নাটকে কাজ করে ৩৩ লাখ টাকা নিয়ে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করেন অপূর্ব। যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি।

ইতিমধ্যেই টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে বিষয়টি দেখার জন্যে লিখিত অভিযোগ করেছেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। তাও প্রায় ৪ দিন হয়ে গিয়েছে। তাঁদের অভিযোগ অনুযায়ী, অপূর্ব’র সঙ্গে তাঁদের ১৬-১০-২০২২ তারিখে অভিনয় সংক্রান্ত চুক্তি সাক্ষর হয়। উক্ত চুক্তি অনুযায়ী, অপূর্ব ১ নভেম্বর ২০২২ তারিখ থেকে ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত এই প্রযোজনা সংস্থাকে প্রতি মাসে ৩ দিন শিডিউল দিবেন এবং ৩ দিনে ২টি নাটকের শুটিং করবেন। ২৪টি নাটকে অভিনয়ের জন্য তাঁর সঙ্গে মোট ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ করা হয়েছিল।

যার মধ্যে তাঁকে ৩৩ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ২৪টি কাজের মধ্যে ৯টি কাজ কোনভাবে সম্পন্ন করে বাকি ১৫টি কাজের জন্যে আর সময় দেননি। এমনকি গতমাসে তাঁর এই প্রযোজনার সঙ্গে শুটিংয়ের কথা থাকলেও, তিনি নির্ধারিত তারিখে শুটিংয়ে আসেননি। যে সময়টা তিনি নিজেই দিয়েছিলেন। পরবর্তীতে তাঁর সঙ্গে সকল ধরনের যোগাযোগ করা হলেও তিনি কোনও উত্তর দেয়নি। ফলশ্রুতি তাঁদের ব্যাপক আর্থিক ক্ষতি এবং ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়। এমতাবস্থায় গত ৩ মার্চ অভিনেতার বিরুদ্ধে ৭ দিনের সময় চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু সময় অতিক্রম হয়ে গেলেও অভিনেতা কারুর সঙ্গেই যোগাযোগ করেনি। তাই বাধ্য হয়ে তাঁরা পরবর্তী পদক্ষেপ নিয়েছেন।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি