‘রামমন্দির হয়েছে, কিন্তু আপনাদের মাথার ওপরে ছাদ নেই’, বার্তা অভিষেকের

নিজের অধিকার ভেবে কি ভোট দিয়েছেন? নিজের অধিকার বুঝে নয়। রামমন্দির হয়েছে। কিন্তু আপনাদের মাথায় ওপরে ছাদ নেই - বার্তা অভিষেকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিল জনগর্জনের সভা। সেই জনগর্জনের মধ্যেই প্রশ্ন ছুঁড়ে দিলেন বাংলার শাসক দলের সেনাপতি। প্রশ্ন ছুঁড়ে দিলেন বাংলার আমজনতাকে। কিন্তু সেই প্রশ্নের জেরে অস্বস্তিতে পড়ে গেল গেরুয়া শিবির। কেননা এই প্রশ্ন তো আর কেউ ছুঁড়ে দেয়নি এই ভাবে। ‘রামমন্দির হয়েছে, কিন্তু আপনাদের মাথার ওপরে ছাদ নেই।’ নজরে বাংলার শাসক দলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) ময়নাগুড়িতে(Moynaguri) ছিল তাঁর সভা। সেখান থেকেই তিনি ১০০ দিনের কাজের প্রকল্প থেকে আবাস যোজনার টাকা আটকে দেওয়ার প্রশ্নে বিজেপিকে(BJP) ছত্রে ছত্রে আক্রমণ করেন। প্রশ্ন তুলে ধরেন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির সাংসদদের ভূমিকা নিয়েও। ছাড় দেননি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

এদিন সভা থেকে অভিষেক বিজেপিকে নিশানা বানিয়ে বলেন, ‘বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে বিজেপি। বাংলার সব টাকা বন্ধ করে রেখেছে বিজেপি নেতৃত্ব। বাংলাকে লাঞ্চিত, শোষিত করে রেখেছে। বাংলার মানুষকে বিজেপি দুর্বল ভাবে। বাংলা বিরোধীদের আপনারা বুঝিয়ে দিচ্ছেন গর্জন কী। নিজের অধিকার ভেবে কি ভোট দিয়েছেন? রামমন্দিরকে সামনে রেখে ভোট দিয়েছেন। নিজের অধিকার বুঝে নয়। রামমন্দির হয়েছে। কিন্তু আপনাদের মাথায় ওপরে ছাদ নেই। কিছু দিন আগে প্রধানমন্ত্রী এসেছেন উত্তরবঙ্গে। কী পেয়েছেন মোদির গ্যারেন্টি। আমি বলছি মোদির গ্যারেন্টির নেই কোনও ওয়ারেন্টি। তৃণমূলের গ্যারেন্টির আছে লাইফটাইম ওয়ারেন্টি। কার গ্যারান্টি নেবেন? আমি এক কথার ছেলে। কথা দিয়ে কথা রাখি। বলেছিলাম, ধূপগুড়ি মহকুমা হবে, হয়েছে? হয়েছে তো! আগামী তিন মাসের মধ্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল মহকুমা হাসপাতালে রূপান্তরিত হবে, এটাও আমি বলে দিয়ে যাচ্ছি। বাংলাকে কত টাকা দিয়েছে বিজেপি, শ্বেতপত্র প্রকাশ করুক। ২০২২ সালে মালবাজারে এসেছিলাম। একটি সম্মেলনে বলেছিলাম, দৈনিক মজুরি যাতে বৃদ্ধি পায়, আন্দোলন করব। বৃদ্ধি পেয়েছে চা শ্রমিকদের মজুরি। দৈনিক মজুরি ২০১১ সালে ছিল ৬৭ টাকা। তা থেকে বেড়ে ২৫০ টাকা হয়েছে। চাষের জল একাধির ব্লকে পৌঁছে দিয়েছি। রাস্তা হয়েছে তিন জেলায়। ১০০ দিনের কাজের টাকা গত তিন বছরে যারা পাননি, বিজেপি আটকে রেখেছিল। তাঁদেরও ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১০০০ টাকা থেকে বেড়ে ১,২০০ টাকা হয়েছে।’

এর পাশাপাশি অভিষেক বলেন, ‘আমরা বলিনি, জল্পেশ মন্দিরে ১০ কোটি টাকা দিয়েছি, ভোট দাও। কিন্তু ওরা আপনাদের কাছ থেকে রামমন্দিরের নামে ভোট চেয়ে নিয়ে গিয়েছে। কিন্তু আপনাদের মাথার ওপরে ছাদটা আর করে দেয়নি। ধর্ম বাড়িতে করুন আর কর্ম দেখে ভোট দিন। দুনিয়ার সব চোর, চিটিংবাজরা এখন বিজেপিতে। ৩ জেলায় ৩জন বিজেপি সাংসদ, ৫ বছরে কী করেছে আপনাদের জন্য। তাঁদের একটু বলুন না আপনাদের ১০০ দিনের কাজের টাকা, আবাসের টাকা এনে দিতে। গত লোকসভা নির্বাচনে তিনটি আসনে জিতেছে বিজেপি। গত পাঁচ বছরে এখানে তিন সাংসদ একটা বুথেও কি কোনও আলোচনা করেছেন? একটিও বৈঠক করেছেন? ‘কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। অমিত শাহের ডেপুটি। সেখানকার ৪ লক্ষ ৯৭ হাজার শ্রমিকের টাকা বন্ধ করে রাখা হয়েছে। নিশীথ কি একটাও চিঠি লিখেছেন কেন্দ্রকে? জলপাইগুড়ির সাংসদও কি একটাও চিঠি দিয়েছেন? শ্রমিকদের টাকা আটকে। এই জন বার্লা, মনোজ টিগ্গারা কি কোনও চিঠি দিয়েছেন কেন্দ্রকে? এই টাকা খেটে খাওয়া মানুষের টাকা। আপনি পারবেন বাড়িতে কাউকে কাজ করিয়ে তাঁকে টাকা না দিতে? ঝোলা নিয়ে এসে বলছেন গ্যারান্টি। মোদিজির গ্যারান্টি। আপনাকে টুপি পরিয়ে পরে ঝোলা নিয়ে এলে কী করবেন? জবাব দেবেন না? ২০১৯ সালে ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছেন। তার পর টাকা পাননি। জবাব দেবেন না? এক জন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। রেশন দিচ্ছেন। সব দিচ্ছেন। অন্য জন নিচ্ছেন। বাংলা বলতে পারেন না। বুঝতে পারেন না। কার গ্যারান্টি নেবেন? আজকে খুঁটি পুজো করলাম, বিসর্জন হবে মে মাসের শেষে।’

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত