টি ২০-তে চলতি বছর প্রথম ব্যাটসম্যান হিসাবে হাজার রান স্পর্শ বাবরের

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের জুন মাসে শুরু হবে টি ২০ বিশ্বকাপ। তার আগে ২০২৪ সালে প্রথম ব্যাটসম্যান হিসাবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। বলা যেতেই পারে, বিশ্বকাপ শুরুর আগে ক্রমেই ছন্দে ফিরছেন বাবর।

জানা গিয়েছে, বর্তমানে পিএসএল খেলছেন বাবর আজম। পিএসএলে পেশোয়ারকে নেতৃত্ব দিচ্ছেন আজম। প্রথম কোয়ালিফায়ারে মুলতানের বিরুদ্ধে ৪২ বলে ৪৬ রান করেন বাবর। প্লে অফের শেষ তিন ম্যাচে বাবরের ব্যাট থেকে আসে যথাক্রমে ৬৪ রান, ৫৩ রান ও ৫১ রান। চলতি মরশুমে বাবরের ব্যাট থেকে এসেছে ১০০৮ রান। এরমধ্যে ১০টি হাফ সে়্ঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে। আন্তর্জাতিক টি ২০ ম্যাচে বাবরের ১০০৮টি রানের মধ্যে ২১৩টি রান এসেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পাশাপাশি পিএসএলে ১০টি ইনিংসে বাবরের ব্যাট থেকে এসেছে ৫৪৪ রান। আন্ত্রর্জাতিক টি ২০-তে বাবরের স্ট্রাইক রেট ১২৯.১২।

পাশাপাশি চলতি বছর রানের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন রাসি ফন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ১৯টি ইনিংস খেলে করেছেন ৭৬২। একইসঙ্গে তৃতীয় স্থানে থাকা জেমস ভিনসের রান ৭০৭। ২৫টি ইনিংস খেলে এই রান করেছেন তিনি।  

 

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক